নিউজ

সরকারি কর্মচারীদের ১১ দফার নির্দেশিকা জারি নবান্নের, জানুন

ফের পুরোনো ছন্দে ফিরছে জনজীবন। দীর্ঘ আড়াই মাস লক ডাউনের পর ফের খুলতে শুরু করেছে সরকারি ও বেসরকারি অফিস। রাস্তায় চলতে শুরু করেছে যানবাহন। কিন্তু করোনার সংক্রমণকে মাথায় রেখেই এবার চলতে হবে পথে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সামাজিক দূরত্ব ও, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার না করলে অপেক্ষা করে আছে চরম বিপদ। আর তাই সরকারি অফিসের কর্মকর্তাদের প্রতি করোনা ভাইরাসের সতর্কতা সম্বন্ধে এক ১১ দফার নির্দেশিকা জারি করল নবান্ন।

১১ দফার যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে যে বিষয়গুলির প্রতি নজর দিতে বলা হয়েছে তা হল-

১. সর্বপ্রথম সামাজিক দূরত্বকে প্রাধান্য দিতে হবে। অফিসে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। দুটি ডেস্কের মধ্যে ২ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে। যেখানে অনেকে কাজ করতেন সেখানে মিলিয়ে মিশিয়ে ১০ জন করে উপস্থিত থাকবেন।

২. শুধুমাত্র উপসর্গ নেই এমন কর্মীকেই অফিসে ঢুকতে দেওয়া হবে। সর্দি, জ্বর, কাশি থাকলে তাঁকে আসতে হবে না।

৩. অফিসে ভিজিটর্সদের ক্ষেত্রে ২ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে।

৪. অফিসে সাধারণ মানুষের জন্য যে লিফট্ থাকবে তাতে সর্বোচ্চ ৩ জন নেওয়া যাবে।

৫. কর্মী থেকে সকলে নিজেদের ব্যবহার করা মাউস, কি-বোর্ড, এসির রিমোর্ট জীবাণুমুক্ত করতে হবে।

৬. কর্মীরা সামনাসামনি বসে কথা বলতে পারবেন না। তার মাধ্যমে সাহায্য নেওয়া যেতে পারে ফোন বা ভিডিও কনফারেন্সের।

৭. কনটেইনমেন্ট জোনে থাকা কর্মীদের অফিসে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে।

৮. কিছু সংখ্যক কর্মীকে ঘরে থেকে অফিসের কাজ করতে হবে।

৯. অফিসে যতক্ষণ উপস্থিত থাকবে প্রত্যেককে ফেস মাস্ক ব্যবহার করতে হবে। নিয়ম না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

১০. এছাড়া অফিসের ইলেক্ট্রিক সুইচ, দরজার হাতল সমস্ত কিছু ১৫ দিন অন্তর স্যানিটাইজ করতে হবে।

১১. আলাদা কেবিনে কর্মরত উচ্চপদস্থ আধিকারিকদের প্রতিদিন অফিসে উপস্থিত থাকতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026