বলিউড

ছবিতে অভিনয়ের বদলে শোয়ার প্রস্তাব পেয়েছিলেন এই সমস্ত বলি অভিনেত্রীরা, প্রকাশ্যে এল সেই সত্যই

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। প্রতিদিন এমন বহু অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা ইন্ডাস্ট্রিতে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করে চলেছেন। তবে আজকের যুগে দাড়িয়েও অভিনেত্রীদের জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কিছুটা হলেও কঠিন। কারণ এই ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করার পথে তাদের অনেক ঘটনার সম্মুখীন হতে হয়। পেতে হয় কু-প্রস্তাবও। তবে এই পরিস্থিতিকে পার করে যারা এগিয়ে যেতে পারেন, তারাই টিকে থাকতে পারেন শেষপর্যন্ত। তবে এই মুহূর্তে এমন কয়েকজন বলি ডিভাদের নাম প্রকাশ্যে এসেছে, যারা ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার বদলে শোয়ার প্রস্তাব পেয়েছিলেন।

১) এশা গুপ্তা- এই অভিনেত্রী বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী প্রথম সারির সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনয়ের সুযোগের বদলে শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী। তবে অভিনেত্রী সেই সমস্ত প্রস্তাব একেবারেই গ্রহণ করেননি। আউটডোর শুটিংয়ের জন্য গেলে তিনি সেইসময় নিজের মা-বাবাকে সঙ্গে করেই নিয়ে যেতেন বলে জানা গিয়েছে।

২) সানি লিওন- এই অভিনেত্রীর অতীত অজানা নয় কারোর কাছে। অভিনয়ের সুযোগের বদলে বহুবার শারীরিক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব পেয়েছেন তিনি। তবে সেইসমস্ত প্রস্তাবকে তিনি রীতিমতো তুরি মেরে উড়িয়ে দিয়েছিলেন। একথা একাধিকবার নিজেই একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি যে ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

৩) কঙ্গনা রানাউত- সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ‘তান্নু ওয়েডস মান্নু’তে অভিনয়ের জন্য শোয়ার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবে সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। এমনকি তিনি এও জানিয়েছিলেন, কিছু কিছু পরিচালক অভিনেত্রীদের সেটে বউ হিসাবেই পেতে চান। অবশ্য অভিনেত্রীর এই মন্তব্য যে তাকে মিডিয়াতে বেশ চর্চায় তুলে এনেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।

৪) মমতা কুলকার্নী- এই অভিনেত্রী ‘চায়না গেট’ ছবিতে অভিনয়ের সময় পরিচালক রাজকুমার সন্তোষীর কু-প্রস্তাব ফিরিয়ে দেন। আর সেই কারণবশতই ছবিতে তার চরিত্র অনেকটাই কমিয়ে দিয়েছিলেন তিনি। তবে এই ছবির অভিনয়ের পরে সেভাবে ইন্ডাস্ট্রিতে দেখা মেলেনি তার।

৫) সুরভিন চাওলা- বলিউডের অন্যতম সাহসী, বোল্ড পরিচিত অভিনেত্রী তিনি। ‘হেট স্টোরি ২’তে অভিনেত্রী একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন। আর সেই সূত্র ধরেই দর্শকদের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন সুরভিন। তবে এই অভিনেত্রীকেও কু-প্রস্তাব পেতে হয়েছিল। তবে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026