নিউজ

স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও বেসরকারি হাসপাতালে করা যাবে না এইসব রোগের চিকিৎসা, তালিকা দিল স্বাস্থ্যভবন

নির্বাচনী চমক হিসেবে মমতা সরকার বিধানসভা নির্বাচনের আগে একাধিক জনমুখী প্রকল্প সাধারণ মানুষের জন্য শুরু করেছিল। এর মধ্যেই অন্যতম ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। নির্বাচনে ঘাসফুল শিবিরের জয়ের অন্যতম কান্ডারী ছিল স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার যোজনা। গোটা রাজ্যের মানুষের আর্থসামাজিক উন্নতির কথা মাথায় রেখেই এমন প্রকল্প চালু করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়া, হাইড্রোসিল এবং দাঁতের চিকিৎসায় নিয়ন্ত্রণ জারি করল স্বাস্থ্য ভবন। স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে সব ধরনের হাইড্রোসিল অপারেশন স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে সরকারি হাসপাতালে করাতে হবে।

এছাড়াও জানা গিয়েছে অসুখ জটিল না হলে স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়ার অস্ত্র প্রচার সরকারি হাসপাতালে হবে। ক্যান্সার সার্জারি বা পথ দুর্ঘটনায় শিকার রোগীদের প্রস্থেসিস ছাড়া দাঁতের যাবতীয় চিকিৎসা, এবার থেকে সরকারি হাসপাতালেই করাতে হবে স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে। গত বৃহস্পতিবার এমনই অ্যাডভাইজারি জারি করেছে স্বাস্থ্য ভবন। এর পাশাপাশি অ্যাপেন্ডিক্স চিকিৎসা করানোর জন্যও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে।

তবে আপনাদের জানিয়ে রাখি, হার্নিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে অবস্ট্রাকটেড হার্নিয়া, ইনকারসেটেড হার্নিয়া ও স্ট্যাঙ্গুলেটেড হার্নিয়া। এইসব ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করা যাবে। এছাড়া ম্যাক্সিওফেসিয়াল সার্জারি বা মুখের ক্যান্সারের সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বেসরকারি হাসপাতালে প্রযোজ্য। তবে এর জন্য পেশ করতে হবে উপযুক্ত নথি।

আসলে সম্প্রতি রাজ্য রাজনীতিতে খবরের শিরোনামে রয়েছে রাজ্য সরকারের আর্থিক অবস্থা। ভাঁড়ারে টান পড়ায় ঘুরপথে প্রকল্পের খরচে নিয়ন্ত্রণ আনতে চাইছে মমতা সরকার। আর তাই পরপর দুদিন জারি করা হলো দুই নির্দেশিকা। স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী, ২ কোটি ৩০ লাখ পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত হওয়ায় বছরে খরচের পরিমাণ দাঁড়িয়েছে ২৬০০-২৭০০ কোটি টাকা। শুধুমাত্র হার্নিয়া হাইড্রোসিলে সরকারের বছরে খরচ হয় ৭০-৮০ কোটি টাকা। তাই সরকারের নির্দেশ এখন উন্নতমানের সরকারি স্বাস্থ্যক্ষেত্র পরিকাঠামোতে এই সমস্ত রোগের চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026