কলকাতা

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, যেসব জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি

এখনই কাটেনি বৃষ্টির ভ্রুকুটি। আগামী ২৪ ঘন্টায় কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। অফিসের সূত্রের খবর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উপকূলবর্তী এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে আজ বৃষ্টিতে ভাসতে পারে তিলোত্তমা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা ছাড়াও, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং পুরুলিয়াতে বৃষ্টিপাত হবে। ১ জুনের পরিবর্তে ৩ জুন কেরলে বর্ষা ঢুকছে। আবহাওয়াবিদরা বলছেন যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে মৌসুমী বায়ুর গতিপথে কিছুটা প্রভাব পড়েছে। ফলে এবারে ভারতের বৃষ্টির উপরেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে।

তবে এখনও বলা যাচ্ছে না পশ্চিমবঙ্গে কতটা কি রকম বৃষ্টি হবে এ বছর। জুন মাসে যেরকম বায়ুপ্রবাহ চলবে, সেই নিরিখে বোঝা যাবে পশ্চিমবঙ্গে কি রকম বৃষ্টি হয়। সাধারণত আন্দামান কিংবা কেরলের মৌসুমী বায়ুর সঙ্গে এখানকার মৌসুমী বায়ুর তেমন একটা সম্পর্ক নেই।

তবে যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে এবছর কলকাতায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত মে মাসে ৩৮৮ মিলিমিটার বৃষ্টিপাত নিয়ে কলকাতা বর্তমানে বৃষ্টিপাতের রেকর্ডে একটা নতুন কীর্তিমান সৃষ্টি করেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১২১ বছরে এতটা বৃষ্টি মে মাসে কলকাতায় হয়নি। অর্থাৎ, যশ ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতার উপরে আমাদের প্রত্যাশা থেকেও অনেক বেশি পড়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026