এই অভিনেত্রীকে বাঙালী মা কাকিমা দুঃসাহসী মোহর বলেই জানে। যে অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ও ভাবেনা। নিজের পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবে বলে নিজের বিয়ে থেকে পালিয়ে কলকাতা আসে মোহর। তারপর কলেজে পড়তেই পড়তেই নিজের শিক্ষকের প্রেমে পড়েন। এই নিয়ে ধারাবাহিক চলে। কলেজের অধ্যাপকের সাথে কলেজ পড়ুয়ার প্রেম। শঙ্খ আর মোহরের প্রেম, ভালোবাসা, ঝগড়া আর খুনসুটি দেখতে পছন্দ করেন বহু বাঙালি দর্শক।
তবে সবচেয়ে বেশি পছন্দ মোহরের জীবনের এই সংগ্রাম। মোহরের আসল নাম সোনামনি সাহা। দেবী চৌধুরানী ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম সিরিয়ালে অভিনয় করেই বেশ জনপ্রিয় হন সোনামনি। এই ধারাবাহিক শেষ হতেই পরের দজন শুরু হয় মোহর। মাত্র ২৩ বছর বয়সেই টেলিভিশন জগতে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন সোনামনি সাহা।
এতদিন সোনামণিকে আমরা সকলে টেলিভিশনের পর্দার ভেতর সালোয়ার কামিজ বা সাদামাটা সাজাতেই দেখেছি। তবে এবার একেবারে অন্য অবতারে সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ট্রেডমিলে দৌড়াচ্ছেন নায়িকা। পরনে হলুদ রঙের স্পোর্টস টপ আর বেইজ রঙা প্যান্ট।সোনামনির লম্বা চুল উঁচু করে বাঁধা। ছবিতে সোনামনির এহেন অবতার অনেকের চক্ষু চড়কগাছ। ইউবান প্রথম এই ছবিতে নজরে এল অভিনেত্রীর ডান হাতের উপরের অংশ জুড়ে করা একটি ট্যাটু। যা সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
সোনামনির এই ছবি মোহরের ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে। সোনামনির এই শরীরচর্চার ছবি দেখে সকলেই বুঝতে অভিনেত্রী কিভাবে এত ফিট আর ফাইন। মূলত নিজেকে ফিট রাখতে শরীরচর্চা আর যোগব্যায়ামকে বেশি গুরুত্ব দেন অভিনেত্রী। জিমের পাশাপাশি যোগ চর্চাও করেন। অভিনয়, শরীরচর্চা আর নিজের মতো একা থাকতে ভালোবাসেন পর্দার মোহর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…