বিনোদন

কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ! খতিয়ে দেখবে মুম্বই পুলিস

কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “কঙ্গনা একসময় প্রতিদিন হ্যাশ খাওয়াতেন সকলকে, তবে শুধু হ্যাশ নয়, তার সঙ্গে কোকেন দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন কঙ্গনা।” এবারে সুমনের এই উক্তিকে ঘিরেই কঙ্গনার বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ আনে মুম্বাই পুলিশ। এই বলিউড কুইন কখনও মাদক সেবনে আসক্ত ছিলেন কি না, সে বিষয়ে খতিয়ে দেখতে মহারাষ্ট্র সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মুম্বই পুলিসক।

এবারে কঙ্গনা রানাউতের বন্ধু ও অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। কঙ্গনার ইতিহাস ঘেঁটে জানার চেষ্টা করবে মুম্বাই পুলিশ। তবে এই ব্যপারে আবারও মুখ খুলেছেন কঙ্গনার প্রাক্তন অধ্যয়ন সুমন। কী বললেন অধ্যয়ন চলুন শুনে নিই।

২০১৬ র ইন্টারভিউ নিয়ে তিনি বলেছেন। অধ্যয়ন জানান এটা তাঁর ডার্ক পাস্ট। সেই পাস্টে আমাকে নিয়ে যাবেন না। আমার নাম এই স্ক্যান্ডালে নেবেন না। কঙ্গনার সঙ্গে আমার কোন সম্পর্ক ছিল না ও হবেও না। তবে কঙ্গনা আর আমার ফাইট একই। আমরা জাস্টিস ফর সুশান্তের জন্য আছি।

উল্লেখ্য, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সম্প্রতি বিধানসভার বাইরে দাঁড়িয়ে জানান, কঙ্গনার বিরুদ্ধে তদন্ত হবে মাদক যোগ নিয়ে। এমনকী, কঙ্গনা কখনও অধ্যয়নকে মাদক সেবনের জন্য জোরাজুরি করেছেন কি না, তাও খতিয়ে দেখা হবে। অর্থাৎ কঙ্গনা শিবসেনার লড়াই এখন তুঙ্গে। কেউ কাউকে ছেড়ে দেবার পাত্র নন। অবশ্য এখনও পর্যন্ত কঙ্গনা এর উত্তর দেননি। তবে কঙ্গনা বহুবার তাঁর ডার্ক পাস্টের কথা বলেছেন জনসমক্ষে।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026