করোনা অতিমারী ক্রমশ সর্বগ্রাসী হয়ে উঠছে। এবার করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (allu arjun)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কথা জানিয়ে অভিনেতা বলেছেন, তাঁকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। এই মুহূর্তে তাঁর স্ত্রী ও দুই সন্তানের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। এছাড়াও অর্জুন তাঁর সান্নিধ্যে আসা সমস্ত ব্যক্তিকে অনুরোধ করেছেন কোভিড টেস্ট করানোর জন্য। অর্জুন নিজের অনুরাগীদের উদ্দেশ্যে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নেওয়ার আবেদন জানিয়েছেন।
আল্লু অর্জুনের আত্মীয় চিরঞ্জিবী (chiranjeevi) ও রাম চরণ (Ram charan) গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। অর্জুন 2003 সালে কে.রাঘবেন্দ্র রাও (k.raghavendra rao) পরিচালিত ফিল্ম ‘গঙ্গোত্রী’-র মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন। 2004 সালে সুকুমার (sukumar) পরিচালিত ফিল্ম ‘আর্যা’ ও ‘রোজ’ ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর থেকেই অর্জুনের ফিল্ম ফ্লপ হতে থাকে।
পরপর কয়েকটি ফিল্ম ফ্লপ করার পর 2014 সালে অর্জুন ‘রেস গুরাম’ ফিল্মের মাধ্যমে কামব্যাক করেন। ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়। এরপর ‘রুদ্রামাদেবী’ ও ‘সাড়াইনাড়ু’ র মাধ্যমে অর্জুন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…