বিনোদন

অত্যন্ত সঙ্কটজনক! করোনায় আক্রান্ত তাপস পালের স্ত্রী নন্দিনী

ভারতে মহামারী হয়ে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই রেয়াত করছে না করোনা। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh), সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)-এর মতো অনেক সেলিব্রিটি। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। নেই অক্সিজেন, প্লাজমা, বেড। বাড়িতেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন করোনা রোগীরা। ভোপাল ও কলকাতায় জ্বলছে গণচিতা। ইতিমধ্যেই সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সেলিব্রিটিদের একাংশ। সুস্মিতা সেন (Susmita sen) অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছেন। সলমন খান (salman khan) স্বাস্থ্যকর্মীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। এছাড়াও মাঝে মাঝে সলমন কোভিড হাসপাতালে সশরীরে ভিজিট করছেন।

টলিউডে একের পর এক সেলিব্রিটি করোনায় আক্রান্ত হচ্ছেন। জিৎ (jeet), শুভশ্রী (subhasree ganguly), রুক্মিণী মৈত্র (Rukmini maitra), কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly), উজান গাঙ্গুলী (ujan ganguly), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee), বাদ যাচ্ছেন না কেউই। এর মধ্যেই এল আরো একটি দুঃখজনক খবর। করোনায় আক্রান্ত হয়েছেন প্রয়াত অভিনেতা তাপস পাল (Tapas pal)-এর স্ত্রী নন্দিনী পাল (nandini pal)। বিখ্যাত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জি (sudipa chatterjee) এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেন, নন্দিনী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাপস ও নন্দিনীর একমাত্র কন্যা সোহিনী (sohini pal) একাই লড়াই করছেন মা-কে নিয়ে। এই মুহূর্তে নন্দিনীর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। সুদীপা লিখেছেন, তাঁদের এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুদীপা।

তাপস পাল বহুদিন তৃণমূলের সাংসদ ছিলেন। 2014 সালে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী ছিলেন তাপস পাল। তবে নন্দিনী স্বতন্ত্র ভাবে তাঁর পরিচয় গড়ে তুলেছিলেন। বিভিন্ন চ্যানেলে কুকরি শো সঞ্চালনা করার পাশাপাশি ‘বিগ বস বাংলা’-য় অংশগ্রহণ করেছিলেন নন্দিনী। কিন্তু রোজভ‍্যালি মামলায় ক্ষতিগ্রস্ত হয় তাপস ও নন্দিনীর কেরিয়ার। গত বছর অসুস্থ হয়ে প্রয়াত হয়েছেন তাপস পাল। তারপর থেকে মুম্বইয়ে মেয়ে সোহিনীর কাছে থাকতেন নন্দিনী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026