দেশ

ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি, লকডাউন জারি হতে পারে দেশের ১৫০ জেলায়

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় এই দেশে ৩,৬০,৯৬০ জন করণা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩,২০০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা হতে পারে সারা ভারতে। ফলে চিন্তায় গোটা ভারত।

একটি সংবাদ মাধ্যম এর রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসের শৃংখল ভাঙ্গার জন্য একাধিক রাজ্য আংশিক লকডাউন ঘোষণা করেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী মোটামুটি যেসব জেলায় ১৫ শতাংশের বেশি মানুষ করোনা পজিটিভ, সেখানে লকডাউন ডাকা হতে পারে। এই তালিকায় মোটামুটি ১৫০ টি জেলার নাম রয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম। তার পাশাপাশি এই লকডাউন নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানেই পরবর্তী ঘোষণা তৈরি করা হবে বলে জানা যাচ্ছে।

এছাড়াও রবিবার রাজ্য সরকার গুলিকে কেন্দ্র পরামর্শ দিয়েছে যে সব জায়গায় করোনা সংক্রমণ বেশি সেখানে কনটেইনমেন্ট জোন তৈরি করতে হবে। এছাড়াও লকডাউনের অত্যন্ত কড়া বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এছাড়াও, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে সমস্ত এলাকার হাসপাতালে মোটামুটি ৬০ শতাংশ রোগী আই সি ইউ তে রয়েছেন সেখানেও কনটেইনমেন্ট জোন এবং লকডাউন বিধি ঘোষণা করতে হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026