বিনোদন

মেয়ের সাথে সময় কাটাচ্ছেন আল্লু অর্জুন, মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন স্ত্রী স্নেহা রেড্ডি

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা হলেন আল্লু অর্জুন। মাত্র দু’বছর বয়সে কাকা চিরঞ্জীবীর হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। ১৯৮৫’তে ‘বিজেতা’ ছবি দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা। বর্তমানে তিনি বহু মহিলার জীবনের ক্রাশ। তিনি সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন। বর্তমানে ছবিতে তার অভিনয় দেখার অপেক্ষায় থাকেন মানুষজন। তিনি অনেকের স্বপ্নের পুরুষ হলেও, তার স্বপ্নের নারী একমাত্র তার স্ত্রী।

২০১১ সালে স্ত্রী স্নেহা রেড্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাদের বিয়ের দু’বছর পরেই মিডিয়াতে গুজব রটেছিল তাদের বিচ্ছেদ ঘটে গিয়েছে। তবে সেইসময়ে একটি সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সেই কথা পুরোপুরি মিথ্যা। এরপর ২০১৪ সালে জন্ম হয় তাদের প্রথম সন্তান আল্লু আইয়ানের। ২০১৬’তে তাদের দ্বিতীয় সন্তান অর্থাৎ তাদের কন্যা আল্লু আরহার জন্ম হয়। বর্তমানে অভিনেতা নিজের পরিবারকে নিয়ে অর্থাৎ নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যে বেশ ভালই রয়েছেন, তা বলাই বাহুল্য।

সম্প্রতি কন্যা আল্লু আরহার সাথে সময় কাটাতে দেখা গেল আল্লু আর্জুনকে। নিজেদের বাংলোর লনেই নিজের মেয়ের সাথে সময় কাটালেন অভিনেতা। লনের এদিক থেকে ওদিক খেলার ছলে মেয়ের সাথে দৌড়ানোর প্রতিযোগিতা করলেন তিনি। ইচ্ছা করেই হেরে গিয়ে মেয়েকে জিতিয়ে দিয়েছেন অভিনেতা। সব বাবারাই এমনই হয়। বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্ত স্নেহা রেড্ডি অর্থাৎ অভিনেতার স্ত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন। সেই ভিডিও শেয়ার হওয়া মাত্রই রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে নেটনাগরিকদের মাঝে। অধিকাংশই পছন্দ করেছেন ভিডিওটি। এমন মিষ্টি ভিডিও পছন্দ হওয়ারই কথা।

Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026