বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে রয়েছে। কোনো ধারাবাহিক তাকে নামাতে পারছিল না। এবার সেই অসম্ভবকে সম্ভব করেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিক।
জি বাংলার ‘মিঠাই’ স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জন্য হারালো এক নম্বর স্থান। শুধুমাত্র হারালো না একেবারে প্রথম থেকে পঞ্চম স্থানে টি আর পি রেট নেমে গেল মিঠাইয়ের। খড়ি-ঋদ্ধিমানের জুটি সিড ও মিঠাইয়ের জুটিকে টেক্কা দিল। বলাই বাহুল্য সপ্তাহ শেষে টিআরপির দৌড়ে স্টার জলসাই সেরা। মিঠাইকে টেক্কা দিয়েছে স্টার জলসার ‘ধূলোকণা’, ‘মন ফাগুন’, ‘আলতা ফড়িং’।
টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-
১) গাঁটছড়া- ১০.১
২) ধুলোকণা- ৯.৮
৩) মন ফাগুন- ৯.৭
৪) আলতা ফড়িং- ৯.৫
৫) মিঠাই- ৯.২
৬) আয় তবে সহচরী- ৯.১
৭) খুকুমণি হোম ডেলিভারি- ৮.১
৮) পিলু- ৭.৪
৯) উমা- ৭.৩
১০) গঙ্গারাম- ৭.০
জি বাংলার পর্দায় মিঠাইয়ের প্রতিদ্বন্দ্বী ‘পিলু’ ও ‘উমা’। সপ্তাহ শেষে ‘যমুনা ঢাকি’, ‘এই পথ যদি না শেষ হয়’ টিআরপির তালিকায় ১-১০’এর মধ্যে স্থান করে নিতে পারেনি। তবে ‘মিঠাই’ এক নম্বর স্থান হারানোয় কিছুটা হলেও হতাশ মিঠাই অনুরাগীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…