পুষ্পা ক্রেজে এখন মত্ত গোটা দেশ। দেশের পাশাপাশি বিদেশেও চলছে পুষ্পা ট্রেন্ডের রমরমা। সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নয়া দৃষ্টান্ত স্থাপন করেছে। সিনেমাটির কয়েকটি ডায়লগ এবং গান ইন্টারনেটে আনাচে-কানাচে টপ ট্রেন্ডিং তালিকায় ঘোরাফেরা করছে। পুষ্পা সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন রীতিমতো জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। তাঁর অসাধারণ সুন্দর অভিনয় মন জয় করে নিয়েছে দেশবাসীর। এবার সকলের পাখির চোখ সুপারস্টারের পরবর্তী সমস্ত সিনেমা নিয়ে। চলতি বছরে আল্লু অর্জুনের বেশ কয়েকটি সিনেমা রিলিজ করতে চলেছে।
পুষ্পার সাফল্যের পর, আল্লু অর্জুন ইতিমধ্যেই এই ছবির দ্বিতীয় অধ্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত। এই সুপারহিট সিনেমা দ্বিতীয় অধ্যায় চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে রিলিজ করতে চলেছে। “পুষ্পা- দ্য রুল” নিয়ে তুমুল উৎসাহ রয়েছে দর্শকদের মধ্যে। এই সিনেমার পর আল্লু অর্জুন “আইকন” সিনেমায় কাজ করবেন। এই ছবিতে সুপার স্টারদের সাথে মুখ্য ভূমিকায় থাকবেন পূজা হেগড়ে এবং কৃতি শেঠি। ছবির পরিচালক ভেনু শ্রীরাম। এই সিনেমাতেই আল্লু অর্জুন প্রথম পরিচালক ভেনু শ্রীরামের সাথে কাজ করবেন।
এছাড়া জানা যাচ্ছে, সারনাইডু র মত ব্লকবাস্টার ফিল্ম করার পর আবার সুপারস্টার আল্লু অর্জুন, অভিনেতা ব্যাপতি শ্রীনুর সাথে পরবর্তী ছবি করার জন্য আলোচনা করছেন। এই সিনেমাটি আইকন এর পর মুক্তি পাবে। সেইসাথে গ্ল্যামার ওয়ার্ল্ডে গুঞ্জন চলছে ব্যাপক সাফল্যের পর কেজিএফ চলচ্চিত্র পরিচালক প্রশান্ত নিল তার পরবর্তী সিনেমা আল্লু অর্জুনের সাথে করতে চলেছেন। বর্তমানে প্রশান্ত নীল, প্রভাসের সাথে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত।
এছাড়া পরিচালক মুরুগাদোসের সাথে আগামী ছবি নিয়ে কথা বলছেন চলচ্চিত্র তারকা আল্লু অর্জুন। সেই ছবি স্ক্রিপটিং এখন লেখা চলছে। মোট কথা, আগামী বছরের মধ্যে ভারতে সুপারষ্টার আল্লু অর্জুনের ৬ টি সিনেমা রিলিজ করতে চলেছে। পুষ্পা ক্রেজের পর আগামী সিনেমাগুলি যে সুপারহিট ব্লকবাস্টার হবে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…