বিনোদন

Mishmee Das: সিরিয়ালের মাঝপথেই অভিনয় ছাড়লেন ‘রিনি’, ‘দিদি নাম্বার ১’-এ গিয়ে কারণ খোলাসা করলেন অভিনেত্রী

রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন।বাংলা সিরিয়ালের চরিত্ররা যেন বাড়ির সকলের কাছে একটি আসল পরিবার হিসেবে উপস্থাপিত হয়। সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাংলা সিরিয়াল, “এই পথ যদি না শেষ হয়”। সিরিয়ালের প্রত্যেকটি চরিত্র মন জয় করে নিয়েছে প্রত্যেকটি বাঙালি মানুষের। এই সিরিয়ালের নেতিবাচক চরিত্রে অভিনয় করা মিশমী দাস ব্যাপক প্রশংসা পেয়েছেন তাঁর অসাধারণ অভিনয়ের জন্য। তবে হঠাৎ করেই জানা গিয়েছে মিশমী অভিনয় ছেড়ে দিচ্ছেন। খবর পেয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছে দর্শকগণ।

টলিপাড়ার গসিপের এখন প্রধান ফোকাস অভিনেত্রী মিশমী দাসের দিকে। সিরিয়ালের মাঝপথে তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসছেন কেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই সিরিয়াল ছাড়ার কারণ জানিয়েছে। তিনি সম্প্রতি দিদি নম্বর ১ রিয়েলিটি শোতে এসে ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কারণ খোলাসা করেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে পুরোপুরি অভিনয় ছাড়ছেন না তিনি। আসলে সাময়িক একটা ব্রেক নিচ্ছেন তিনি।

“দিদি নম্বর ১” রিয়েলিটি শোতে গিয়ে সঞ্চালক রচনা ব্যানার্জীর সামনে দাঁড়িয়ে মিশমী জানান যে তিনি বুঝেছে নিজেকে সময় দেওয়াটা কতটা জরুরী। তাই জনপ্রিয় দুটি সিরিয়াল, একটি বাংলা এবং একটি হিন্দি ধারাবাহিক থেকে সাময়িক কুইট করছেন তিনি। তিনি প্রেমিকের হাত ধরে বর্তমানে কলকাতা ছাড়ছেন। মেডিটেশনের পাশাপাশি এবার তিনি যোগা শিখবেন। এমনিতেই তাঁর প্রেমিক ওয়াক ফ্রম হোম করেন। তাই কলকাতার বাইরে গেলে তাঁদের কোনো সমস্যা হবে না। তাই বয়ফ্রেন্ডের সাথে মিশমী গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন সরস্বতী পূজার পরেই।

অভিনেত্রী ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলে, টেলিপাড়ায় জল্পনা শুরু হয়েছিল কেন এমনটা করছেন তিনি। আসলে কিছুদিন আগে সাহসী ছবি পোস্ট করে ব্যাপক ট্রোল হয়েছিলেন অভিনেত্রী। অনেকেই ভেবেছিলেন বডি শেমিং এর জন্য ডিপ্রেশনে চলে গিয়ে অভিনয় জগত ছাড়তে চাইছেন তিনি। কিন্তু দিদি নাম্বার ওয়ান এর প্রোমো সামনে আসতেই সমস্ত জল্পনা পরিষ্কার হয়ে যায়। এবার অভিনেত্রী কবে আবার ক্যামেরার সামনে ফিরে আসবেন তার জন্য অপেক্ষা করছেন সমস্ত অনুরাগীরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026