বিনোদন

শুটিং শেষ, টানা দুই বছর জনপ্রিয়তার শিখরে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ‘আলো ছায়া’

শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলোছায়া’। সিরিয়ালে ‘আলো’-র ভূমিকায় অভিনয় করছেন দেবাদৃতা বসু (Debadrita basu)। তিনি জানিয়েছেন, চিত্রনাট্য, সময়, টিআরপি সবদিক বিবেচনা করে ‘আলোছায়া’ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। একই মত ‘আলোছায়া’-র ক্রিয়েটিভ প্রোডিউসার সুশান্ত দাস(sushanta das)- এরও। 31 শে মার্চ ‘আলোছায়া’-র শুটিং শেষ হয়ে গেছে।

শুটিংয়ের শেষে বিষণ্ণ মনে টিম ‘আলোছায়া’-র সদস্যরা ধরা দিলেন এক ফ্রেমে। অনেককে দেখা গেল, ক্যামেরার আড়ালে চোখ মুছতে। দেবাদৃতা জানালেন, দুই বছর ধরে একসঙ্গে কাজ করতে করতে সবাই একটি পরিবার হয়ে গিয়েছিলেন। সবাই সবার সমস্যায় পাশে দাঁড়াতেন। এমনকি লাঞ্চের সময় নিজের হাতে একে অপরকে খাইয়েও দিতেন তাঁরা। তবে কোথাও একটা ছন্দপতন ঘটতে চলেছে, তা বুঝতে পেরেছিলেন সবাই। তাছাড়া দেবাদৃতারও একটু ব্রেকের খুব দরকার ছিল। তিনি বলেছেন, একটানা গতে বাঁধা চরিত্র করতে করতে একসময় নতুন এক্সপেরিমেন্ট করার দরকার পড়ে। এছাড়াও দেবাদৃতার হাতে একাধিক কাজের অফার এলেও তিনি জি বাংলার সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি।

দুই বোনের কাহিনী নিয়ে তৈরী হয়েছিল ‘আলোছায়া’। শৈশবেই দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে মাসি-মেসোর আশ্রয়ে থাকতে শুরু করে শান্ত ও মেধাবী মেয়ে আলো। কিন্তু তার মাসতুতো বোন ছায়া বিপরীত স্বভাবের। মেসোর চাপে পড়ে ছায়ার সঙ্গে পরিচয় বদলাতে বাধ্য হয় আলো। আলো ও ছায়ার দ্বিমুখী জীবনের গল্প নিয়ে তৈরী হয়েছিল ‘আলোছায়া’-র চিত্রনাট্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026