রাজ্য

‘আমি জিতবই, আরও ১৯৯ তৃণমূল প্রার্থীকে নির্বাচিত করুন’, ফালাকাটায় গিয়ে বললেন মমতা

গতকাল বাংলায় দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনের মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের খবর প্রায় সর্বক্ষণ খবরের শিরোনামে ছিল। মমতা শুভেন্দু মহাযুদ্ধে সরগরম হয়ে উঠেছিল গোটা বঙ্গ রাজনীতি। এমনকি গতকাল দুপুরে নন্দীগ্রাম বয়ালের ৭ নম্বর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালে বিজেপি সমর্থকরা তাকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেয় এবং তাকে আটক করে রাখবে। পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী নেমে মমতাকে দুঘন্টা বাদে ভোটকেন্দ্র থেকে বার করে নিয়ে আসে। তবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসী সুরে তার জয়ের কথা জানিয়েছিলেন। একইভাবে আজ অর্থাৎ শুক্রবার ফালাকাটার একটি জনসভায় গিয়ে তিনি বললেন যে নন্দীগ্রামে তার জয় নিশ্চিত। তবে সেইসাথে তিনি বলেছেন, “একা জিতলে সরকার গঠন সম্ভব নয়। তাই তৃণমূলের আরো অন্তত ১৯৯ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।”

আজ অর্থাৎ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ফালাকাটা একটি জনসভায় উপস্থিত হয়েছেন। তিনি সেখান থেকে বলেছেন, “তৃণমূলের আরও ১৯৯ জনকে যেটাতে হবে বাংলার মানুষকে। নাহলে তো আর সরকার গঠন সম্ভব না।” এছাড়া জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, “গতকাল নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর দাপট সবাই দেখতে পেয়েছেন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে প্রচার বন্ধ হলে কেন্দ্রীয় বাহিনী আপনাদের ভয় দেখাতে পারে। তবে তাতে গুরুত্ব দেবেন না।”

এছাড়াও জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির বিরুদ্ধে একহাত নিয়ে বলেছেন, “বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে চায়। লোকসভা ভোটে উত্তরবঙ্গে প্রচুর আসন পেয়েছিল ওরা। সব টাকার খেলা। তবে ওরা যে তারপরও প্রতিশ্রুতি মতো কোনো কাজ করেনি। এবারে টাকাও দিচ্ছে আবার প্রতিশ্রুতিও দিচ্ছে। কিন্তু ওরা কোন কাজ করবে না। তাই টাকা দিতে চাইলে আগে ১৫ লক্ষ টাকা চেয়ে নিন ওদের থেকে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026