বিনোদন

Viral Celeb Reel: তৃণার সাথে নীলকে নিয়ে টানাটানি করল এক অন্য অভিনেত্রীর! দেখে অবাক নেটিজেনরা, ভাইরাল ভিডিও

বর্তমানে বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত পরিচিত দুই মুখ হলেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার রিয়েল পাওয়ার কাপেল হলেন তারা। প্রায় এক বছর হতে চলল বাস্তবে একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নীল ও তৃণা। বলাই বাহুল্য তাদের বিয়েটা বহু প্রতীক্ষিত ছিল তাদের অগণিত অনুরাগীদের মধ্যে। অনেক আগেই বন্ধুত্ব দিয়ে সম্পর্কটা শুরু হয়েছিল তাদের, পরে তা প্রেমে পরিণত হয়। আর যার ফলস্বরুপ বর্তমানে তারা সুখী দাম্পত্য কাটাচ্ছেন।

নীল ও তৃণা দুজনেই এই মুহূর্তে টলিউডের টেলিভিশন জগতের অন্যতম ব্যস্ত দুই অভিনেতা ও অভিনেত্রী। বাস্তবে জুটি বাঁধলেও এখনো পর্যন্ত টেলিভিশনের পর্দায় একসাথে জুটি বাঁধেননি তারা। তবে কয়েকটি মিউজিক ভিডিওতে ও শর্ট ফিল্মে একসাথে কাজ করতে দেখা গিয়েছে তাদের। বর্তমানে তৃণা সাহা স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খরকুটো’তে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকে গুনগুন ও সৌজন্যর (কৌশিক রায়) অনস্ক্রিন রসায়ন শুরু থেকেই বেশ নজর কেড়েছে দর্শকদের। অন্যদিকে নীল ভট্টাচার্য জি বাংলার অন্যতম জনপ্রিয় দুই ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ও ‘উমা’ নিয়ে ব্যস্ত রয়েছেন। বলাই যায় বাস্তবের এই জুটি দুজনেই নিজেদের জীবন ও কাজ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন। আর কাজের ফাঁকে মাঝে মাঝেই বেরিয়ে পড়েন ঘুরতে।

ইতিমধ্যেই জানা গিয়েছে ছোটপর্দার অভিনেত্রী অলকানন্দা গুহর বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সম্প্রতি তার ব্যাচেলার্স পার্টির একাধিক ছবিও সামনে এসেছে সকলের। সম্প্রতি তাকেই দেখা গেল নীলকে নিয়ে তৃণার সাথে ঝামেলা করতে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও কেন এমন কাণ্ড ঘটালেন অভিনেত্রী? না না ভয় পাওয়ার কিছু নেই। আসলে পুরো ভিডিওটাই মজার ছলে বানিয়েছেন এই তিন অভিনেতা-অভিনেত্রী।

উল্লেখ্য এই তিন অভিনেতা-অভিনেত্রী একে অপরের খুবই ভালো বন্ধু। সম্ভবত কোথাও একটা পার্টি করতে গিয়েই দেখা করেছিলেন তারা। আর সেখানেই মজার ছলে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও বানিয়েছেন একসাথে। বলিউডের জনপ্রিয় পার্টি সং ‘ও বয় ইউ আর মাইন’এর সাথে এই মজার ভিডিও বানিয়েছেন নীল তৃণা ও অলকানন্দা। সম্প্রতি সেই ভিডিওটি অলকানন্দা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সকলের সাথে, যা নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে তাদের অনুরাগীদের মধ্যে। পছন্দ করেছেন বাকি নেটিজেনরাও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026