বিনোদন

Saswata Chatterjee: এবার অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার! জন্মদিনে ‘রিটার্ন গিফট’ দিলেন শাশ্বত চ্যাটার্জি

বাংলা চলচ্চিত্র জগতে একজন দাপুটে অভিনেতা হিসাবেই বাংলা সিনেপ্রেমীদের কাছে তিনি জনপ্রিয়। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ শুধু বাঙালো আপামোর সিনেপ্রেমী মানুষ। তিনি আর কেও নন, বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব শাশ্বত চট্টোপাধ্যায়। বলিউডে নওয়াজউদ্দিন, পঙ্কজের মতো স্টাররা থাকলে, বাঙালির কাছে আছে শুধু শাশ্বত। যে একাই একশো। কখনও বাঙালীর অজিত তো কখনও বব, কখনও আবার হাতকাটা কার্তিক। শীত, গ্রীষ্ম বর্ষা বাঙালীর কাছে শাশ্বতই ভরসা।

তবে শাশ্বত এখন বাংলা সিনেমার গণ্ডি পেড়িয়ে অনেক দিন আগেই পা রেখেছিলেন বলিউডে৷ বলি দুনিয়াতে বাঙালী তারকার বব বিশ্বাসের চরিত্রটি এক আলাদা মাত্রা ফেলে দিয়েছে প্রতিটি সিনে দর্শকের হৃদয়ে। ১৯ ডিসেম্বর ছিল এই বিশেষ ট্যালেন্টেড অভিনেতার স্পেশাল ডে,থুরি ৫১ তম।বার্থ ডে। জন্মদিনের সেই শুভক্ষণে ইন্ড্রাস্টির বন্ধু থেকে অনুগামীর সকলের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছেন। তবে তিনিও সিনেমা প্রেমী মানুষদের জন্য দিলেন নিজের জন্মদিনের রির্টান গিফট।

সকলের জন্য নিয়ে এলেন আরেকটি খুশির খবর। কি সেই গিফট? শুভেন্দু চ্যাটার্জির সুযোগ্য পুত্র শাশ্বত এদিন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বলিউড সুপারস্টার অনিল কাপুরের সাথে হাসিমুখে ছবি শেয়ার করলেন। আর এই ছবির ক্যাপশনে লিখলেন, ‘আমার বড় ফ্যান বয় মুহূর্ত। আমার পরের কাজের জন্য ওয়ান অ্যান্ড ওনলি অনিল কাপুরের সঙ্গে রিহার্সাল করছি।’ অর্থাৎ খুব শিগগিরই আরও একটি হিন্দি ছবিতে দেখা যাবে বাংলার অজিতকে।তবে এই নতুন সিনেমার নাম বা চরিত্র নিয়ে আপাতত কিছু জানাননি রুপোলি পর্দার বব বিশ্বাস। এতে একটু সাসপেন্স বজায় রেখেছেন তিনি।

এই প্রথম নয় এর আগে অনুরাগ কাশ্যপের ‘দোবারা’ ছবিতে ছিলেন শাশ্বত। কঙ্গনা রানাওয়তের সঙ্গে ‘ধাকড়’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন।  এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। দর্শকরা যে তাঁকে বাংলার পাশাপাশি বলিউড ও সাদরে গ্রহণ করছেন তা তাঁর একের পর এক কাজ পাওয়া থেকেই স্পষ্টত। উল্লেখ্য,কিছুদিন আগে বলিউডের প্রথম সারির প্রযোজক করণ জোহরের সঙ্গেও একটি ছবিতে কাজ করার সুযোগ পান তিনি। ছবির নাম রকি অউর রানি কি প্রেম কাহানি। এই ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে সুযোগ পান। কিন্তু তিনি এই সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন । কারন এই ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয়ের জন্য ভারতনাট্যমের প্রশিক্ষণ নিতে হত। এত স্বল্প সংয়ের মধ্যে এই ধরনের প্রশিক্ষণ নেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিলনা। তাই একপ্রকার বাধ্য হয়েই তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026