বিনোদন

অভিনয়কে প্যাশন করলেও তার জীবনের একটি বড় অংশ ঘিরে ছিল সৌরজগতের অংশ

গত রবিবার বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। বিজ্ঞানের মেধাবী ছাত্র থেকে নিজের জীবনের প্যাশন হিসেবে আঁকড়ে ধরেছিলেন অভিনয়কেই। একের পর সিনেমা উপহার দিলেও তার মন বিজ্ঞানের প্রতি সমানভাবে আকৃষ্ট ছিল। আর তার জন্যই অন্যান্য তারকাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে তাঁর প্রোফাইল ছিল একটু আলাদা ধরনের। সেখানে দেখা গিয়েছে, সৌরজগতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। কখনো চাঁদের পিঠের গর্ত, পৃথিবীর ছবি বা আলোকবর্ষ বিষয়ক ভিডিও।

সুশান্ত চাঁদের মাটিতে জমি কিনেছিলেন। চাঁদের যে দিকটি সবসময় পৃথিবীর বিপরীত দিকে থাকে অর্থাৎ যে দিকটি আমরা দেখতে পাইনা ‘মেয়ার মাস্কোভিয়েন্স’ বা ‘সি অব মাসকোভি’ অংশে জমি কিনেছিলেন অভিনেতা। গত ২০১৮ সালের ২৫শে জুন চাঁদের পিঠের ওই জমি কিনেছিলেন। রাতের আকাশে তারাদের দেশে হারিয়ে যেতেন তিনি। তাঁর কাছে ছিল অত্যাধুনিক টেলিস্কোপ। সেই টেলিস্কোপে চোখ রেখে সৌরজগতের সীমানায় হারিয়ে যেতেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

টেলিস্কোপ পেয়ে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন, “এটি বিশ্বের অত্যাধুনিক টেলিস্কোপ। এই টেলিস্কোপে চোখ রেখেই শনিগ্রহের বলয় দেখতে পাব”। অভিনেতার টেবিলে সাজানো থাকতো মহাকাশযানের বিভিন্ন মডেল। এছাড়া তিনি কিনেছিলেন স্টিলুলেটর। তাঁর কাছে ছিল মূল্যবান বিএমডব্লু কে ১৩০০ ও মোটরসাইকেল। মায়ের মৃত্যুর পর নিজের জীবনে অভিনয়কেই আঁকড়ে ধরেছিলেন। কিন্তু মাঝগগনেই হারিয়ে গেলেন নিজের প্রিয় তারাদের দেশে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026