নিউজ

Amar Bangla Card: প্রবাসী বাঙ্গালীদের জন্য শুরু হলো আমার বাংলা কার্ড, থাকবে বিশেষ বিশেষ কিছু সুবিধা

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের বেশ কয়েকজন নেতা মন্ত্রী কার্যত প্রকাশ্যে জানিয়েছিলেন যে এবার তাদের লক্ষ্য কর্মসংস্থান এবং রাজ্যে বিনিয়োগ নিয়ে আসা। প্রায় দু বছর কেটে গেলেও এখনো রাজ্যে খুব একটা বড় ধরনের কিছু বিনিয়োগ আসেনি। বিনিয়োগ এবং কর্মসংস্থানের লক্ষ্যে এবার প্রবাসী বাঙ্গালীদেরকেই কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিশেষ ধরনের পরিচয় পত্র দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের জন্য আপন বাংলা কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বাণিজ্য সম্মেলনে সহজে হাজির হতে পারবেন প্রবাসী ভারতীয়রা। তবে এক্ষেত্রে প্রবাসী বাঙ্গালীদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বিদেশে বসবাসকারী অনেক বাঙালি বাংলার জন্য কিছু করতে চাইছেন। রাজ্য প্রশাসনের ভিতরেই বর্তমানে খবর, এই প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের বিশেষ পরিচয় পত্র প্রদানের মাধ্যমে রাজ্যে বিদেশী বিনিয়োগের পথ প্রসারিত করতে চাইছে রাজ্য সরকার। আপন বাংলা কার্ডে অনাবাসী ভারতীয়দের যাবতীয় তথ্যের উল্লেখ করা থাকবে। পাসপোর্ট নম্বরের পাশাপাশি তাদের পৃথক রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও তিনি কোন দেশে বাসিন্দা সেটার ব্যাপারেও থাকবে উল্লেখ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্য সরকার আপন বাংলা নামের একটি পোর্টাল চালু করেছে। প্রবাসী বাঙালি এবং ভারতীয়রা এই পোর্টালের মাধ্যমে সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এবং সেখান থেকে কার্ডের জন্য আবেদন করতে পারেন। পোর্টালে ব্যক্তিগত যাবতীয় তথ্য দিয়ে নাম-নথিভুক্ত করলে পরিচয় পত্র তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পোর্টাল চালুর পাশাপাশি চালু করা হবে বিশেষ সহায়তা কেন্দ্র যাতে প্রবাসী বাঙালি এবং ভারতীয়দের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন সহ কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই কার্ডের মাধ্যমে প্রবেশ করা যাবে। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026