ফিক্সড ডিপোজিটে এবারে সুদের হার বৃদ্ধি করছে ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাংক। কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিট এর সুদের হার বৃদ্ধি করা হয়েছে। জানা যাচ্ছে ২ কোটি টাকার নিচের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নতুন হার কার্যকর হওয়ার ফলে এইচডিএফসি ব্যাংকের গ্রাহকরা এবার ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। এই সুদের হার কার্যকর হচ্ছে সাধারণ গ্রাহকদের জন্য। প্রবীণ নাগরিকরা এর থেকে কিছুটা বেশি সুখ পাবেন। ২১শে ফেব্রুয়ারি থেকে এই নতুন সুদ কার্যকর হচ্ছে।
এইচডিএফসি ব্যাংকের বর্তমান সুদের হার –
৭ দিন থেকে ১৪ দিন: ৩ শতাংশ।
১৫ দিন থেকে ২৯ দিন: ৩ শতাংশ।
৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ।
৪৬ দিন থেকে ৬০ দিন: ৪.৫ শতাংশ।
৬১ দিন থেকে ৮৯ দিন: ৪.৫ শতাংশ।
৯০ দিন থেকে ৬ মাস: ৪.৫ শতাংশ।
৬ মাস ১ দিন থেকে ৯ মাস: ৫.৭৫ শতাংশ।
৯ মাস ১ দিন থেকে ১ বছরের কম: ৬ শতাংশ।
১ বছর থেকে ১৫ মাসের কম: ৬.৬ শতাংশ।
১৫ মাস থেকে ১৮ মাসের কম: ৭.১ শতাংশ।
১৮ মাস থেকে ২১ মাসের কম: ৭ শতাংশ।
২১ মাস থেকে ২ বছর: ৭ শতাংশ।
২ বছর ১ দিন থেকে ৩ বছর: ৭ শতাংশ।
৩ বছর ১ দিন থেকে ৫ বছর: ৭ শতাংশ।
৫ বছর ১ দিন থেকে ১০ বছর: ৭ শতাংশ।
অন্যদিকে, ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিজেদের সুদের হার কিছুটা পরিবর্তন করেছে। সাত দিন থেকে দশ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩ শতাংশ থেকে ৭.১ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন ফিক্সড ডিপোজিট একাউন্টে। প্রতিটি মেয়েদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের বাড়তি ৫০ বেসিস পয়েন্ট সুদ প্রদান করে থাকে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ইতিমধ্যেই ১৫ ফেব্রুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে শুরু করেছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট সুদের হার –
৭ দিন থেকে ৪৫ দিন: ৩ শতাংশ।
৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
১৮০ দিন থেকে ২১০ দিন: ৫.২৫ শতাংশ।
২১১ দিন থেকে ১ বছরের কম: ৫.৭৫ শতাংশ।
১ বছর থেকে ২ বছরের কম: ৬.৮ শতাংশ।
৪০০ দিন: ৭.১ শতাংশ।
২ বছর থেকে ৩ বছরের কম: ৭ শতাংশ।
৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৫ শতাংশ।
৫ বছর থেকে ১০ বছর: ৬.৫ শতাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…