খেলা

Prithvi Shaw: পৃথ্বী কেসে বড় মোড়, ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে FIR করলেন স্বপ্ন গিল

এ যেন উল্টো কচু গলা ধরলো। পুলিশের কাছে সাহায্য চেয়ে বিপদে পড়লেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শ। বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। তবে এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পাননি বিধ্বংসী ওপেনার পৃথ্বী শ। ফলে বন্ধুদের সাথে এদিন কিছুটা সময় উপভোগ করতে বাইরে বেরিয়ে ছিলেন তিনি। এক সময় মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে বন্ধুদের সাথে ডিনার করতে যান তিনি। আর সেখানে গিয়েই বিরাট ঝামেলায় জড়িয়ে পড়েন ভারতীয় এই ক্রিকেটার।

পুলিশের কাছে দেওয়া বয়ান অনুসারে, বন্ধুদের সাথে যখন তিনি রেস্টুরেন্টে ডিনার খেতে যান তখন কয়েকজন ফ্যান এসে তার সাথে ছবি তোলার বায়না করেন। ফ্যানদের ইচ্ছা পূরণের জন্য তাদের সাথে কয়েকটি ছবি তুললেও আরও ছবি তোলার জন্য নাকি তারা বায়না করতে থাকেন। এমন পরিস্থিতিতে সেখানে শোরগোলের সৃষ্টি হলে হোটেলের ম্যানেজার এসে স্বপ্না গিল নামে এক ভোজপুরি অভিনেত্রী সহ তাদের বাকি সাত বন্ধুকে রেস্টুরেন্টের বাইরে বের করে দেন।

পৃথ্বী শ তার দেওয়া বয়ানে আরও বলেন, যখন তিনি এবং তার বন্ধুরা ডিনার খেয়ে বাড়ি ফেরার জন্য রেস্টুরেন্ট থেকে বের হন তখন তাদের ওপর হামলা চালান ওই অভিনেত্রী সহ তার বন্ধুরা। এরপরে তার গাড়ির কাঁচ ভেঙে যায়। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারের অভিযোগের উপর নির্ভর করে স্বপ্না গিল নামে ওই অভিনেত্রী সহ বাকি বন্ধুদের নামে FIR দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সময় ওই অভিনেত্রীকে গ্রেপ্তার করে জেল হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আরজি জানানো হয়।

তবে অভিনেত্রীর উকিল এই ঘটনা পুরোপুরি সাজানো বলে দাবি করে আদালতের কাছে জামিন চান। দু’পক্ষের সওয়াল-জবাবের পর স্বপ্নাদের জামিনের আর্জি খারিজ করে দেয় আন্ধেরির ম্যাজিস্ট্রেট কোর্ট। পাশাপাশি স্বপ্না সহ বাকি বন্ধুদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তবে দ্বিতীয়বার স্বপ্নার উকিলের তরফ থেকে জামিনের আবেদন করা হলে সেই আর্জি মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। এরপর ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি। ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৫০৯ ধারা, ৩৫১ ধারা, ৩২৪ ধারা, ৩২৩ ধারা এবং অন্যান্য ধারায় পৃথ্বী শ-এর উপর মামলা করেন ওই ভোজপুরী অভিনেত্রী।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026