Swasthya Sathi: ৫ গুণ বাড়লো বরাদ্দ! এবার স্বাস্থ্য সাথীতে কমবে পরিবারের হয়রানি

স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোম থেকে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছিল। এবারে রোগীদের সেই হয়রানি কমানোর জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবারে প্যাকেজের বাইরের চিকিৎসায় ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে বড় হাসপাতালগুলির জন্য বরাদ্দ ২৫ হাজার টাকা করার ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এই সুবিধা রাজ্যের ত্রিশটি এনবিএইচএল অর্থাৎ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড অফ হসপিটাল এন্ড ল্যাবরেটরিস অনুমোদিত হাসপাতালগুলিতে মিলবে।

এর পাশাপাশি সরকারি হাসপাতালে হৃদযন্ত্র এবং হাড়ের চিকিৎসায় বিভিন্ন প্রতিস্থাপনের খরচ এখন স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে পাওয়া যাবে। এতদিন হার্টের চিকিৎসার জন্য পেসমেকার এবং হাড়ের অপারেশনের জন্য প্লেট, নেল, পিন, স্ক্রু কেনার ক্ষেত্রে যদি সেটি সরকারি হাসপাতালে মজুদ না থাকে তাহলে চিকিৎসায় দেরি হতো। এখন থেকে বাজার থেকে কিনে অর্থাৎ লোকাল পার্চেস করে রোগের চিকিৎসায় সেই জিনিস ব্যবহার করতে পারবে সরকারি হাসপাতাল। ফলে বেশ কিছুটা লাভ হবে সাধারণ মানুষের।

এছাড়াও স্বাস্থ্য সাথীতে অকারণে সরকারি খরচ কমানোর জন্য বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়মিত অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। সঠিক পরিষেবা না দিয়ে স্বাস্থ্য সাথী প্যাকেজের জন্য বরাদ্দ পুরো টাকা ক্লেম করছে অনেক বেসরকারি হাসপাতাল, এমন অভিযোগ উঠছে বহুদিন ধরে। এবারে সেই দুর্নীতি রোধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। কলকাতা সহ জেলার ২০০ জন চিকিৎসককে নিয়ে রাজ্যস্তরের এবং একটি করে জেলা স্তরের কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। এই সদস্যরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম পরিদর্শনের পর স্বাস্থ্যসাথীতে জমা পড়া ৩০% বিল অডিট করবেন। কোন গাফিলতি নজরে আসলে টাকা কেটে নেওয়া হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলের সম্ভাবনাও রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026