ভাইরাল & ভিডিও

VIRAL: অবশেষে কটাক্ষের বিরুদ্ধে সকলের সামনে মুখ খুললেন ‘আমব্রেলা গার্ল’, জানুন কী বললেন

চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল মুক্তি পেয়েছে ১০’ই জুন। আর তারপরেই বেশ কিছু অনূর্তীর্ণ ছাত্র-ছাত্রী তাদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে অনশন শুরু করে রাস্তায় বসে। তাদের বক্তব্য ছিল, রাষ্ট্রবিজ্ঞানে লেটার নম্বর পাওয়া সত্ত্বেও ইংরাজিতে তাদের পাশ নম্বর দেওয়া হয়নি। আর সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস নামে এক ছাত্রীকে জিজ্ঞাসা করেছিলেন আমব্রেলা বানান। তারপর সে যা উত্তর দিয়েছিল, তা শুনে অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। আর সেই প্রসঙ্গ টেনেই দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার পাতায় ঐ মেয়েটিকে ট্রোল করা হয়েছে। বাদ পরেন নি তার পরিবারের সদস্যরাও। এতদিন চুপ থাকলেও, এবার মুখ খুললেন সুদীপ্তা। ভিডিও বানিয়েই প্রতিবাদ জানালেন তিনি।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, তাকে নিয়ে এতদিন ধরে বহু ট্রোল ভিডিও বানানো হয়েছে, তবে তিনি সবটাই চুপচাপ হজম করে নিয়েছেন। তবে শুধু শুধু এই বিষয়গুলি তার বাড়ির লোক মেনে নিতে পারছেন না। এই রোস্টিং ভিডিওগুলোতে তার মা ও ভাইকে নিয়েও কটুক্তি করতে দেখা গিয়েছে বহুজনকে। সম্প্রতি সেই প্রসঙ্গেই কথা বলেছেন সুদীপ্তা বিশ্বাস। তার বক্তব্য, আর যাই হোক তার মা ও ভাইকে এভাবে অপমান করা কারোর উচিৎ হয়নি। মাকে অপমান করলে সকলেরই খারাপ লাগে, এই কথা বলে তার মাকে নিয়ে তিনি এমন ভিডিও না বানাতে অনুরোধ করেছেন। এমনকি মাঝে তিনি সুইসাইড করেছেন এই কথাও রটিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি এই ভিডিওটি সুদীপ্তা সেইসমস্ত কথার প্রতিবাদ করার জন্যই বানিয়েছিলেন, যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

ছেলেবেলায় পড়াশোনা করার সময় বাচ্চাদের যে সমস্ত বানান কিছুটা ভোগান্তি দেয়, তাদের মধ্যে আমব্রেলা অন্যতম। এমন বহু ছাত্র ছাত্রীরাই রয়েছেন যারা শুরুতে হোঁচট খেয়েছেন এই বানান নিয়ে। তবে ক্লাস টুয়েলভের এক ছাত্রী আমব্রেলা বানান এমন বলতে পারেন তা আশা করেননি কেউই। সোশ্যাল মিডিয়া কোন বিষয় নিয়ে রোস্টিংয়ের সুযোগ পেলে তা ছেড়ে দেয় না, তা প্রমাণিত হল আবাবো।

আসলে রাস্তায় বসে অনশন করার সময় সাংবাদিককে সুদীপ্তা আমব্রেলা (AMRELA) বানান ভুল বলেছিলেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছিল সেইসময়। ভুল বানান বলার প্রসঙ্গে সুদীপ্তার বাবা মিডিয়ার সামনে বলেছিলেন সাংবাদিকের উচ্চারণ অনুযায়ী তার মেয়ে ঠিকই বলেছে। সেই নিয়েও কম চর্চা হয়নি। তবে শেষ পর্যন্ত এই ট্রোলিংয়ের চাপ নিতে পারলেন না সুদীপ্তা। বাধ্য হয়েই প্রতিবাদ জানালেন সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। আপাতত সেই ভিডিওর সূত্র ধরেই নেটিজেনদের মাঝে চর্চায় রয়েছেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026