বিনোদন

নতুন মেকাপ লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রীর রূপের জৌলুস ঠিকরে বেড়াচ্ছে, যা দেখে মুগ্ধ ভক্তরাও

তামান্না ভাটিয়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির সুন্দরী অভিনেত্রী। দক্ষিণী ছবির পাশাপাশি একাধিক বলিউডের ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা মিলেছে তার। সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তিনি অন্যতম একজন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অভিনেত্রীর রূপে আবারো মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্তরা।

কারণে অকারণে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় এই দক্ষিণী অভিনেত্রীকে। তার অনুরাগীমহলও হাতে গোনা নয়। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ফলোয়ার্স সংখ্যা দেখে তাক লেগে যাবে সকলের। আপাতত, ইউটিউবের একটি চ্যানেলের সূত্র ধরেই নেটনাগরিকদের মাঝে চর্চিত হয়েছেন তিনি। উল্লেখ্য,’বলিউড স্ক্যানার’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে অভিনেত্রীর এই ভিডিওটি ৩ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। ভিডিওতে মিডিয়ার সামনে অভিনেত্রী নিজের সুন্দর ত্বক শো-অফ করেছেন। উল্লেখ্য, ভিডিওতে অভিনেত্রীকে একটি বটল গ্রীন রঙের স্লিভলেস, ডিপনেক, শর্ট ড্রেসে দেখা গিয়েছে। হালকা মেকাপে, চুলে খোঁপা বেঁধেছিলেন তামান্না ভাটিয়া। পোশাকের সাথে মানানসই হাই হিলে দেখা মিলেছিল তার।

এই ১৩ মি: ৫৮ সে:-এর ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে তিনি কোন একটি নতুন মেকাপ লঞ্চের পার্টিতে উপস্থিত হয়েছিলেন বিশেষ অতিথি হিসেবে। সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথেও বেশ অনেকক্ষণ কথা বলতে দেখা গিয়েছে তাকে। এই লঞ্চিং অনুষ্ঠানেই সকলের নজর রীতিমত টেনেছিলেন তামান্না ভাটিয়া। সকলের মাঝে থেকেও তার রূপের ঝলক ঠিকরে বেড়াচ্ছিল। আপাতত, তিন বছর আগেকার এই ভিডিওর সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের পাশাপাশি নিজের অগণিত ভক্তদের মাঝে চর্চিত হচ্ছেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026