নিউজ

অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই, ঝুড়ির মধ্যে বসিয়েই নদী পার গর্ভবতী নারীর, দেখুন ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – সূর্গুজার কাদনাই গ্রামে রাস্তাঘাট এতই খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স ঢোকার কোন সুযোগ নেই। অগত্যা একটি ঝুড়িতে বসিয়েই নদী পার করে নিয়ে যাওয়া হচ্ছে এক গর্ভবতী নারীকে। গর্ভবতী নারীকে নিয়ে যাওয়া হচ্ছে কাছের একটি সরকারি হাসপাতালে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে চারজন মানুষ একটি ঝুড়িতে সেই গর্ভবতী নারীকে বসিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে এক খরস্রোতা নদীর ওপর দিয়ে। দুটো লাঠিকে ক্রস করে ঝুড়িটি বেঁধে সামনে দুজন মানুষ এবং পিছনে দুজন মানুষ এইভাবে ব্যালান্স করে নিয়ে যাওয়া হচ্ছে সেই নারীকে। এই গ্রামের কালেক্টর জানিয়েছেন, এই সমস্ত জায়গার জন্য ছোট ছোট গাড়ির ব্যবস্থা করে অসুস্থ মানুষদের যাতায়াতের ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। তিনি আরো জানান, এরকম আরো কয়েকটা গন্ডগ্রাম আছে যেখানে অনুন্নত পরিবহন ব্যবস্থার জন্য বর্ষাকালে মানুষের যাতায়াত করতে এমন খারাপ অবস্থা হয়।

খারাপ পরিবহন ব্যবস্থার জন্য কেমন ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী পার করছে গ্রামের মানুষজন। ঝুড়ির মধ্যে শুধু একজন মানুষই নেই, রয়েছে ভবিষ্যৎ প্রজন্ম। একটা ছোট্ট ভুলেই প্রাণ যেতে পারে প্রত্যেকটি মানুষের এমনকি নবজাতকেরও। বিশেষতঃ বর্ষাকালে এই সমস্ত গ্রামগুলিতে যাতায়াত অযোগ্য হয়ে ওঠে। তখন এমন ঝুঁকির পারাপার ছাড়া এই মানুষগুলোর কাছে আর কোন উপায় থাকেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026