করোনা সংক্রমণের গ্রাফ ক্রমেই ঊর্দ্ধমুখী। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে। আর প্রতিদিনই এই ভাইরাস পুরোনো রেকর্ড ভাঙছে। একদিকে যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনই বাড়ছে মৃতের সংখ্যা ও। তবে আশার কথা এই যে সুস্থতার হার ও বাড়ছে। এবার একজন করোনা আক্রান্তকে কোন নিয়ম মেনে হাসপাতাল থেকে কিংবা সেফ হোম থেকে ছেড়ে দেওয়া হবে, তার জন্য নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন।
নির্দেশিকাতে বলা হয়েছে,
কোনও ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসলে ৭ দিন কাটার পর আরও ৩ দিন ওই করোনা রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে।
জ্বর বা অন্য কোনও উপসর্গ আছে কিনা তা নজরে রাখতে হবে।
আর যদি কোনও উপসর্গ না থাকে তবে কোনও পরীক্ষা করার দরকার নেই, চিকিৎসকরা হাসপাতাল বা সেফ হোম থেকে ছেড়ে দিতে পারেন।
ওই ব্যক্তিকে সুস্থতার সার্টিফিকেট ও দিতে হবে।
তবে একথা খেয়াল রাখতে হবে ওই ব্যক্তি সুস্থ হবার পরেও সবার সাথে মিশতে দেওয়া যাবে না। তাঁকে আরও ৭ দিন হোম আইসোলেশন থাকতে হবে।
এই যাবৎ একটি নির্দেশিকা শনিবার পেশ করা হয়েছে স্বাস্থ্যভবনের থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…