অফবিট

একটা আস্ত গোখরা সাপকে কামড়ে ছিড়ে ফেলছে বেঁজি, দেখুন ভয়ংকর ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – বেঁজিরা সাপ ধরতে একেবারে ওস্তাদ। সারা শরীর হলুদাভ লোমে ঢাকা। শীতকালে লোমের রং আরও গাঢ় হয়। এরা সাধারণত ছোট ছোট স্তন্যপায়ী, সরীসৃপ, উভচর সব ধরনের কীটপতঙ্গ খেয়ে থাকে মাঝেমধ্যে পাখির ডিম খায়। কখনো কখনো আবার ভাল লাগলে ফলমূল খেয়ে থাকে। তবে সাপ শিকার করতে এরা একেবারে সিদ্ধহস্ত। মনে করা হয়, এটা বাড়ির চারপাশে থাকলে সেই বাড়ি সাপের হাত থেকে অনেকটা নিরাপদ। সাপের নাম শুনলেই মানুষ সহ অন্যান্য প্রাণীরা ভয় সেঁধিয়ে থাকে, সেখানে বেঁজির মধ্যে কি এমন থাকে যার জন্য এরা সাপেদের একমাত্র শত্রুতে পরিণত হয়েছে?

এর উত্তর আছে বেজির শরীরের মধ্যেই। এদের শরীরের নিবিড় লোম এবং এরা স্বভাবে প্রচণ্ড চটপটে এবং কৌশলী হওয়ার জন্যই সর্পদংশনকে এড়াতে পারে। বড় আকারের গোখরো সহ নানান জাতের সাপ শিকার করতে একেবারে পটু। ক্রমাগত এরা সাপকে ছোবল মারতে প্ররোচিত করে এবং কৌশলে তার দংশনকে এড়িয়ে যায়। আস্তে আস্তে সাপ ছোবল মারতে মারতে ক্লান্ত হয়ে পড়লে বেঁজির সাপের মাথা কামড়ে ছিঁড়ে নেয়। সবচেয়ে মজার কথা হল সাপের বিষ শরীরের মধ্যে গেলেও বেঁজিদের কোন ক্ষতি হয় না।

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গোখরো সাপ যার নাম শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায় সে শত চেষ্টা করছে বেঁজিটিকে ঘায়েল করার। কিন্তু বেঁজি বাবাজি হয়তো মনে মনে ভাবছে ‘আমার সঙ্গে পাঙ্গা নিতে এসোনা’। আর সত্যিই তাই কিছুক্ষণ লড়াই চলার পরে বেঁজি সাপটির একেবারে ঘাড় কামড়ে ধরেছে।

বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, ইরাক এমনকি তুরস্কেও বেঁজি দেখা যায়। তবে বর্তমানে এই প্রজাতিটি বিপদগ্রস্থ অবস্থায় রয়েছে ক্রমাগত আবাসভূমি ধ্বংস ক্ষতিকর প্রাণী হিসেবে নিধনের বিপন্নতার প্রধান কারণ হিসেবে অনেকেই মনে করছেন। নকুল বেঁজি, কাঁকড়াভুক বেঁজি, বড় বেঁজি প্রভৃতি নানান রকমের প্রজাতি দেখা যায়। এরা মরুভূমি, তৃণভূমি, বনভূমি সমস্ত পরিবেশে বসবাসের অভ্যস্ত। এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখা ভীষণ প্রয়োজন। এদেরকে সংরক্ষণ করতে হবে, তবেই তো বাস্তুতন্ত্রের খাদ্য ও খাদকের শৃঙ্খলা বজায় থাকবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026