ভারত ও চীন সংঘাতের পর উত্তপ্ত রয়েছে দুই দেশই। বারবার বৈঠকের পর ও সমস্যার সুরাহা হয়নি। দুই দেশই লাদাখ সীমান্ত থেকে সেনা সরানোর কথা বললেও চীন পুরোপুরি সেনা সরায়নি বলে অভিযোগ এসেছে। তাই ফের রবিবার দুইদেশের সাথে আলোচনার জন্য সেনা পর্যায়ের বৈঠকে বসতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, আজ বেলা ১১ টা নাগাদ দুই দেশের বৈঠক হতে পারে। চীনের এলাকা মলডোতে এই বৈঠক হবার কথা।
গত সপ্তাহে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হলেও তা শেষ হবার আগেই চীন প্রক্রিয়া থামিয়ে দিয়েছিল। এখনও প্রায় ৪০ হাজার চীনা সেনা মোতায়েন রয়েছে বলে জানা গেছে। কিন্তু চীনের বিদেশমন্ত্রক ওয়াং ওয়েনবিন জানিয়েছিলেন যে সীমান্তের বেশিরভাগ এলাকা থেকেই লালফৌজ সরানো হয়েছে। যদিও আদতে এই কথা সত্যি নয়। গালওয়ান উপত্যকার ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৫ পর্যন্ত পিছু হটেছে চীন সেনা। কিন্তু উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এখনও সেখানে অনেক সেনা মোতায়েন রয়েছে।
১৫ জুন ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘাতের পরেই প্রথমবার দুইদেশের মধ্যে বহু ঘন্টা ব্যাপী বৈঠক চলছে। আর তারপর থেকে মোট ৪ বার বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। বারবার দুই দেশই সেনা সরানোর প্রতিশ্রুতি দিলেও আদতে তা হয়নি। সীমান্তের বিভিন্ন দিকে এখনও চীনা সেনা মোতায়েন রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…