নিউজ

করোনার কবলে কুপোকাত আমেরিকা, গোটা বিশ্বে মৃত ২ লক্ষ ৩৮ হাজার

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষের গন্ডি পার করে ফেলেছে। মৃত্যু হয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষের। তবু আশার কথা এই যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষের বেশি মানুষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৪৩ হাজার ৮৫৬ জন। মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৬৪৫ জন। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১০ লক্ষ ৫৩ হাজার ২৭১ জন।

করোনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আকার নিয়েছে আমেরিকাতে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ সবথেকে বেশি কুপোকাত হয়েছে করোনার কবলে। আমেরিকাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৩ হাজার ৪৬১ জন। মৃতের সংখ্যা ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাতে মৃত্যু হয়েছে মোট ৬৪ হাজার ৯৪৩ জনের। তবে বেশ কিছু সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আমেরিকাতে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৪ হাজার ১৫ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক। এখানে ৩ লক্ষের ও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ হাজারের কাছাকাছি।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে ইউরোপীয় দেশগুলিতে। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ২৪হাজার ৫৪৩ জনের। স্পেনের পরেই আক্রান্তের নিরিখে রয়েছে ইতালির স্থান। সেখানে আক্রান্তের  সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৪২৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৬ জনের। এরপরেই রয়েছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি। এই দেশগুলিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। রাশিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণ। রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

Liza Minnelli Opens Up on New Memoir, Famous Parents, and Turning 80

Actress and singer Liza Minnelli is reflecting on her extraordinary life ahead of her 80th…

March 10, 2026

2026 Oscars Best Supporting Actor Predictions: Sean Penn Leads, But Competition Remains Fierce

As the 98th Academy Awards approach, the Best Supporting Actor category is shaping up to…

March 10, 2026

WNBA Star Cameron Brink Stuns in Chic Bridal Shower Look

Los Angeles Sparks forward Cameron Brink turned heads at her bridal shower, showing off her…

March 10, 2026

Oscars 2026 Producers Confirm Special Tributes for Sinners and KPop Demon Hunters

The producers of the 98th Academy Awards have confirmed that this year’s ceremony will feature…

March 10, 2026

Oscars 2026: Performers Announced for KPop Demon Hunters and Sinners

The producers of the 2026 Academy Awards have revealed the performers set to bring two…

March 10, 2026

Hugh Jackman Performs at Rupert Murdoch’s 95th Birthday Celebration

Rupert Murdoch, the influential media mogul behind News Corp and Fox News, celebrated his 95th…

March 10, 2026