টেক বার্তা

লকডাউনে সাবধানের বার্তা, ফেসবুকের নতুন অতিথি ‘কেয়ার’ ইমোজি

শ্রেয়া চ্যাটার্জি – করোনা ভাইরাস এর কারনে গোটা বিশ্ব জুড়ে মানুষ আতঙ্কিত রয়েছে। কি হবে কেউ জানেনা। কঠিন পরিস্থিতির সময় মানুষ এখন গৃহবন্দী, অনেকটাই সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছেন। মনে মনে ভাবছেন, আত্মীয় পরিবার-পরিজনরা ভালো থাকুক, সুস্থ থাকুক। সকলে এই কামনাই করছেন।

ইতিমধ্যেই না লিখে মনের ভাব প্রকাশ করার জন্য ইমোজিগুলো বেশ পরিচিত হয়ে পড়েছে। হলুদ রংয়ের, গোল গোল বলের মত মুখে নানান রকম আদব-কায়দায় ভালোবাসা, মন খারাপ, হতাশা, রাগ দুঃখ, শরীর খারাপ, সবকিছুই একটা ইমোজির মাধ্যমে পাঠিয়ে মনের ভাব প্রকাশ করা যায়। করোনা পরিস্থিতিতে মানুষের প্রতি যত্ন রাখাটা খুব প্রয়োজন। আর সেই কথা মাথায় রেখেই কোনো কথা না বলেই, একটা ইমোজির মাধ্যমে যাতে প্রকাশ করা যায়, তেমনই ব্যবস্থা করল ফেসবুক। গোল গোল মুখের একটা হলুদ রঙের বল হাতের মধ্যে একটি ভালবাসার লাল হৃদয় ধরে রয়েছে। ভালোবাসার মানুষটি যেন যত্নে থাকে ভালো থাকে সুস্থ থাকে এই প্রকাশ করতেই এমন ইমোজির প্রকাশ।

এই নতুন ইমোজি ব্যবহার করতে চাইলে প্লে-স্টোরে গিয়ে ডাউনলোড করলেই আপনি ফেসবুক, মেসেঞ্জারে ইমোজি ব্যবহার করতে পারবেন। করোনার জন্য কতকিছুর পরিবর্তন ঘটবে। মানুষের মনে পরিবর্তন ঘটেছে, পরিবেশে পরিবর্তন ঘটেছে, এবার শেষমেষ যোগ হলো ফেসবুকে নতুন ইমোজি। করোনা মহামারী আমাদের থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, আমাদের দুঃখ দিয়েছে, ভয় দিয়েছে। ভালো কিছুও দিয়েছে। করোনা একদিন পৃথিবী থেকে বিদায় নেবে, আমরা সকলেই এমনটাই চাই। কিন্তু করোনার যে ভালো দিক আমাদের মধ্যে দিয়ে গেল, তা যেন সকলের মধ্যে চিরকাল বেঁচে থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026