নিউজ

হু হু করে বাড়ছে দেশে আক্রান্তের সংখ্যা, মহারাষ্ট্রে ১১ হাজারের বেশি

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে এই মারণ ভাইরাস। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা পুরানো সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৯৩ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। দেশে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৩৩৬ জন। যার মধ্যে থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ৯৫১ জন। এখন মোট করোনা পজিটিভ কেস রয়েছে ২৬ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা সর্বাধিক। মহারাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০৬ জনের। মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। মহারাষ্ট্রের পরেই গুজরাট। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২১ জন। গুজরাটে করোনার বলি হয়েছেন ২৩৬ জন। রাজধানী শহরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৩৮ জন, মারা গেছেন ৬১ জন।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৭৯৫ জন। মৃত্যু হয়েছে ৩৩ জনের। এছাড়া অন্যান্য রাজ্যেও করোনা সংক্রমণ বাড়ছে। তার পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। জম্মু- কাশ্মীরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026