আর মাত্র কয়েক ঘন্টা, কলকাতা সহ ৬ জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাল হাওয়া অফিস
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের কারণে এবছর গ্রীষ্মের তাপমাত্রা খুব একটা বাড়ছে না। বৃষ্টিপাতের জন্য আমরা পাচ্ছি এক মনোরম আবহাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমই আছে বর্তমানে, যার কারণ বৃষ্টিপাত। বৃষ্টির পরে হালকা হাওয়া, স্নিগ্ধ পরিবেশ প্রখর রোদের তাপকে আড়াল করে দিচ্ছে।
শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে অনেকটাই। এদিন কয়েক দফায় বৃষ্টি হয় কলকাতা সহ বিভিন্ন জেলায়।
কলকাতায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং রাতে ২৪ থেকে ২৫ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, ঝড়বৃষ্টি চলবে আরও বেশ কয়েকদিন, আকাশ থাকবে মেঘলা। আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তিনি আরও বলেছেন আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ, যা গভীর নিম্নচাপের আকার নিতে পারে সেটি মায়ানমারের দিকে ধাবিত হবে।
আগামী বুধবার পর্যন্ত আন্দামান ও নিকোবরেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। আন্দামান সাগরে উদ্ভূত নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, তা বোঝা যাবে আরও কিছুদিন পর এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…