বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ লক্ষের গন্ডি পার করে ফেলেছে। মৃত্যু হয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষের। তবু আশার কথা এই যে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষের বেশি মানুষ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লক্ষ ৪৩ হাজার ৮৫৬ জন। মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার ৬৪৫ জন। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১০ লক্ষ ৫৩ হাজার ২৭১ জন।
করোনা সবচেয়ে বেশি ভয়ঙ্কর আকার নিয়েছে আমেরিকাতে। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ সবথেকে বেশি কুপোকাত হয়েছে করোনার কবলে। আমেরিকাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লক্ষ ৩ হাজার ৪৬১ জন। মৃতের সংখ্যা ও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাতে মৃত্যু হয়েছে মোট ৬৪ হাজার ৯৪৩ জনের। তবে বেশ কিছু সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আমেরিকাতে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৬৪ হাজার ১৫ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক। এখানে ৩ লক্ষের ও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ হাজারের কাছাকাছি।
শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে ইউরোপীয় দেশগুলিতে। স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৩ হাজার ৪৩৫ জন। মৃত্যু হয়েছে ২৪হাজার ৫৪৩ জনের। স্পেনের পরেই আক্রান্তের নিরিখে রয়েছে ইতালির স্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৪২৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৬ জনের। এরপরেই রয়েছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি। এই দেশগুলিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। রাশিয়াতেও বাড়ছে করোনা সংক্রমণ। রাশিয়াতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…