ওয়াশিংটন: করোনা পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট হিসেবে করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়নি ডোনাল্ড ট্রাম্পকে। মূলত, সেই কারণেই প্রেসিডেন্টের আসন খোয়াতে হয়েছে তাকে। কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হাত-পা গুটিয়ে বসে নেই। সরকারিভাবে এখনও তিনি দায়িত্বে আসেননি। কিন্তু তবুও প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই করোনা মোকাবিলা করার জন্য উঠে পড়ে লেগেছেন তিনি। তার ফলস্বরূপ গত সোমবার থেকে আমেরিকায় করোনার টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। আমেরিকান ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার করোনা ভ্যাকসিন বানিয়েছে। আর তাদের এই ভ্যাকসিন দিয়ে রোগীদের ওপর এবং স্বাস্থ্য কর্মীদের ওপর আগে প্রয়োগ করা হচ্ছে। আমেরিকার নিউ ইয়র্কের একজন নার্স প্রথম এই ভ্যাকসিন নিয়েছে। আর এবার আরও এক ভ্যাকসিনকে শীঘ্রই ছাড়পত্র বা অনুমোদন দিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই ভ্যাকসিন হল, মর্ডানার তৈরি ভ্যাকসিন, যা বর্তমানে যে কোনও করোনা রোগীর ক্ষেত্রে নিরাপদ বলে জানানো হয়েছে।
ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে ১৬ বছর কিংবা তার বেশি মানুষদের নির্বাচন করা হয়। তবে মর্ডানার তৈরি করোনা ভ্যাকসিন ১৮ বছর বা তার বেশি লোকের ওপর প্রয়োগ করবে। এফডিএ যদি ভ্যাকসিনে অনুমোদন দিয়ে দেয়, তাহলে তারপর ২৪ ঘন্টার মধ্যেই এই ভ্যাকসিনের ব্যবহার আমেরিকা জুড়ে শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
ফাইজার টিকা সংরক্ষণ করতে প্রয়োজন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ৷ এই তাপমাত্রায় এটি সংরক্ষণ ও স্থানান্তর বেশ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। তবে মডার্নার টিকার ক্ষেত্রে এই কষ্ট কিছুটা কম ধরা যেতে পারে৷ কারণ এটি সংরক্ষণ করতে হয় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…