নিউজ

চাকরিজীবীদের জন্য বড় খবর, নতুন অর্থবর্ষ থেকে কমবে ইন-হ্যান্ড স্যালারির পরিমাণ

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনের জেরে দেশের অধিকাংশ মানুষ আজ কর্মহারা। দু’বেলা দু’মুঠো অন্নের জোগাড় করতে কার্যত কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। একদিকে কাজ হারানো, অন্যদিকে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। করোনার জেরে বছর জুড়ে চাকরি ক্ষেত্রে প্রচুর ছাঁটাই, বেতন হ্রাস সহ একাধিক পরিবর্তন দেখা গিয়েছে। তবে নতুন অর্থবর্ষে অর্থাৎ আগামী বছরে একটি নতুন নিয়ম আসতে চলেছে। জানা গিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাস থেকে কর্মীদের টেক হোম স্যালারি বা ইন-হ্যান্ড স্যালারির পরিমাণ কমবে। নতুন কোড অন ওয়েজেজ বিলের জেরে কর্মীদের পে প্যাকেজটিকেও ঢেলে সাজানো হচ্ছে। তবে বড় বিষয়টি হল, এই পদক্ষেপের জেরে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটিতিতে সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে।

নতুন নিয়ম অনুযায়ী মোট বেতনের ৫০ শতাংশের বেশি হবে না অ্যালাওয়েন্সের পরিমাণ। অর্থাৎ বেসিক পে হতে হবে মোট বেতনের ৫০ শতাংশ বা তার একটু বেশি। সাধারণত, বেতনের নন-অ্যালাওয়েন্স পার্ট ৫০ শতাংশের নিচে রাখার চেষ্টা করেন কর্মীরা। এর জেরে কর্মীদের ইন-হ্যান্ড স্যালারি বেড়ে যায়। তবে পরের অর্থবর্ষ থেকে ছবিটা একটু আলাদা হবে। এর জেরে টেক হোম স্যালারির পরিমাণ কমবে। বিপরীতক্রমে গ্র্যাচুইটি পেমেন্ট ও PF-এর টাকা বাড়তে থাকবে।

প্রসঙ্গত, বেতন, বোনাস ও সেই সম্পর্কিত একাধিক বিষয়ে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন আনতে গত বছর পেশ করা হয় Code on Wages Bill 2019। এর পর গত বছর ৩০ জুলাই লোকসভায় পাশ হয় Code on Wages Bill। পরের দিকে অর্থাৎ ২ অগস্ট রাজ্যসভায় পাশ হয়ে যায় বিলটি। বেতন সম্পর্কিত নতুন নিয়মে চারটি শ্রমিক আইনও অন্তর্ভুক্ত হয়েছে। তবে সব মিলিয়ে এটাই বোঝান যে, এই আইন প্রয়োগের ফলে কর্মীরা অনেকটাই সুবিধা পাবেন। কারণ, চাকরি থেকে অবসর পরবর্তী জীবনে বেশি পরিমাণ টাকা সঞ্চয়ে দিশা দেখাবে এটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026