রাজ্য

দুয়ারে সরকারের নামে মানুষের ফোন নং নিয়ে নেবে পিকের সংস্থা, কাজে লাগাবে ভোট প্রচারে, দাবি দিলীপের

আবারও একবার রাজ্যের শাসক শিবিরের দিক কাটমানি নেওয়ার অভিযোগ তুলতে দেখা গেল রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। বুধবার মধ্য কলকাতার বহুবাজারে ‘চায় পে চর্চা’ আসরে ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। সেখানেই শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগ আনেন দিলীপ বাবু। সাথে কটাক্ষ করেন রাজ্য সরকারের নতুন প্রকল্প দুয়ারে দুয়ারে সরকারকেও।

এইদিন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,”দিদি বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে। কিন্তু এখনও অল্প বৃষ্টি তেই কলেজ ষ্ট্রীটে জল জমে প্রায় কোমর সমান। রাস্তাঘাট সব দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। টাকা নিচ্ছে আর বড় দোকার সামনে বসিয়ে দিচ্ছে হকার। উন্নয়ন বলতে ছয় মাসের মধ্যে একবার করে ফুটপাতের টালি বদলে দেওয়া হয়। সেই থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি পকেটে নিয়ে যান তৃণমূলের নেতারা।

এখানেই থামেননি দিলীপ বাবু। এইদিন তিনি দাবি করেন,”এতদিন পর মানুষকে পরিষেবা দেওয়ার কথা মনে পড়েছে বাংলার রাজ্য সরকারের। ৯ বছরে কোনও পরিষেবা দিতে পারল না, আর ২ মাস বাকি, তাতে নাকি পরিষেবা দেবে। কি করে দেবে পরিষেবা? আসলে সবই মানুষের ফোন নম্বর জোগাড়ের ফন্দি।” এইদিন প্রশান্ত কিশোরের সংস্থার দিকেও আঙুল তুলেছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য,”প্রশান্ত কিশোরের সংস্থা আসলে মানুষের ফোন নং জোগাড় করছে। তা ভোট প্রচারে কাজে লাগাবে। ভুল করেও যাবেন না দুয়ারে দুয়ারে ক্যাম্পে।”

সম্প্রতি দিলীপ বাবু বলেছিলেন,” প্রতিদিন সকালে দিদির ভাইয়েরা একটা করে বক্তব্য পেশ করেন। আর বেড়ে যায় দিদির বিপি সুগার। ডুবন্ত জাহাজ থেকে ইঁদুর কেন সব কিছুই পালিয়ে যাবে। দিদিমণির টালির বাড়ি থেকে পড়ছে একটা একটা করে টালি। এইদিন মালদার মানিকচকের মথুরাপুরের জনসভায় তৃণমূলকে ভীষণভাবে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি ২০২১ সালে বিধানসভা ভটে রাজ্যে বিজেপি ২০০ এর বেশি আসন দখল করবে।” তার এই সমস্ত বক্তব্য নতুন করে তৈরি করেছে রাজনৈতিক জল্পনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026