লকডাউনের সময় থেকেই সেলিব্রিটিরা নির্ভরশীল হয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ার উপর। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফটো ও ভিডিও শেয়ারের মাধ্যমে তাঁরা তাঁদের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। অভিনেত্রী দর্শনা বণিকও এর ব্যতিক্রম নন। সম্প্রতি তিনি হলুদ রঙের স্প্যাগেটি স্লিভ লং ড্রেসে একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে। দর্শনা ভিডিওটি পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা দর্শনার সৌন্দর্যের প্রশংসা করেছেন।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন দর্শনা। সেমি ন্যুড, সাবেকি সব ধরনের ফটোশুটেই স্বচ্ছন্দ দর্শনা। এছাড়াও কিছু দিন আগে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘মাঝে মাঝে তব’র রিক্রিয়েটিভ মিউজিক ভিডিওতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন দর্শনা বণিক। অর্জুন ও দর্শনার অনস্ক্রিন রসায়ন দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে।
সম্প্রতি দক্ষিণী ফিল্ম ‘ইয়ারাক্কম আঞ্জেল’-এ অভিনয় করেছেন দর্শনা। ফিল্মের গল্পটি থ্রিলার, তবে এর বেশি কিছু এখনও খোলসা করেননি দর্শনা। লকডাউনের সময় দর্শনা নিজের প্রচেষ্টায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফান্ড তৈরী করে অনেক দরিদ্র পরিবারকে ত্রাণ বিলি করেছিলেন দর্শনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…