সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী থাকি আমরা। যা কখনও আমাদের আনন্দ দেয়, আবার কখনও দুঃখ। কখনও চোখের জল নিজের অজান্তেই বেরিয়ে পড়ে, আবার কখনও গাল ভরা হাসি পেটে ব্যাথা ধরিয়ে দেয়। বিভিন্ন সময় এই সমস্ত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে দেশ-বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা যেমন অবগত হতে পারি, তেমন এমন অজানা অনেক কিছু দেখতে পারি যা হয়তো সোশ্যাল মিডিয়া না থাকলে দেখা সম্ভব হত না।
এমন একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আর এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরালের ক্ষেত্রে কচিকাঁচাদের ভিড় কিন্তু নেহাত কম নয়। এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
যেখানে দেখা যাচ্ছে, সুদূর আমেরিকায় থাকা এক বাঙালি ছয় বছরের কন্যা আদো-আদো গলায় গান গাইছে ‘কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালবাসা ছাড়া’। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘শাহজাহান রিজেন্সি’-র গান মার্কিন বাঙালি কন্যার গলায় বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। মুহুর্তের মধ্যে ফেসবুকে পোস্ট করা এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সকলেই ছয় বছরের কন্যার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…