রাজ্য

“একুশে ক্ষমতায় এলে গোটাবছর বিনামূল্যে রেশন দেবো”, উত্তরবঙ্গ থেকে “মাস্টারস্ট্রোক” মমতার

একুশে নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট জয়ের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সামনে থেকে নেতৃত্ব দিতে মাঠে নেমে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন। সেখান থেকেই জনসভাতে তিনি একদিকে যেমন বিরোধীপক্ষের তুলোধোনা করেছেন ঠিক অন্যদিকে উপস্থিত জনতাকে বিধানসভা ভোটের পর কি কি সুবিধা দেওয়া হবে তার বিস্তৃত বিবরণ দিয়েছেন।

দেশজুড়ে চলতি বছরের মার্চ মাস থেকে করোনা পরিস্থিতিতে প্রায় ৬ মাসের জন্য লকডাউন চলছিল। লকডাউন চলাকালীন রাজ্যের বহু মানুষ তাদের দৈনন্দিন কাজ হারিয়ে বেশ সংকটে পড়েছিল। তখন রাজ্য সরকার বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া শুরু করেছিল। তারপর বর্তমানে করোনা দেশ থেকে বিদায় না হলেও আস্তে আস্তে জনজীবন আবার স্বাভাবিক হচ্ছে। সবাই তাদের কাজ ফিরে পাচ্ছে। কিন্তু তাও রাজ্য সরকার আগামী বছর ২০২১ এর জুন মাস অব্দি বিনামূল্যে দেবে বলে ঘোষণা করে দিয়েছিল।

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের রাসমেলা ময়দান থেকে প্রতিশ্রুতি দিয়েছেন, “আগামী বিধানসভা ভোটে তৃণমূল সরকার ক্ষমতায় এলে তারা জুন মাসের পরেও বিনামূল্যের রেশন দেবে। গোটা বছর রেশনের জন্য কোন খরচ করতে হবে না। এরকম গোটা বছর বিনামূল্যে রেশন এর আগে কখনো দেওয়ার পরিকল্পনা কেউ করেনি।” মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় আশ্বাস দিয়ে বলেন, “গত ছ’মাস ধরে বিনা পয়সায় রেশন দিচ্ছি। প্রায় ১০ কোটি মানুষ এখন বিনা পয়সায় রেশন পেয়ে যাচ্ছে। আর কোন রাজ্যে কি এরকম সুবিধা দেবে? বিধানসভা ভোটের পর আমাদের সরকার এলে গোটা বছর বিনামূল্যে রেশন পাবেন।”

যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তার কথাকে বিদ্রুপ করেছে বিরোধীপক্ষ বাম কংগ্রেস ও বিজেপি। তাদের দাবি, “এই প্রতিশ্রুতি প্রতীকায়িত করার সুযোগ পাবেন না মমতাদি। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেছেন, বামেরা সকলের জন্য খাদ্য নিরাপত্তা দাবি তুলেছিল আগে। তখন কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার মানুষ সব বোঝে। বাংলার মানুষ আর তৃণমূলকে সুযোগ দেবে না।” অন্যদিকে মমতার স্বাস্থ্যসাথী প্রকল্প বাংলায় একেবারে হিট। স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য জেলার প্রত্যেকটি ওয়ার্দে মানুষের ঢল নেমেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026