নিউজ

প্রথম পর্যায়ে সফলতা পেল কোভ্যাকসিন, ঘোষণা ভারত বায়োটেকের

নয়াদিল্লি: আমেরিকায় ইতিমধ্যেই করোনা মোকাবিলার করার জন্য শুরু হয়ে গিয়েছে টিকাকরণ। মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজারের তৈরি করা ভ্যাকসিন দিয়ে টিকাকরণ শুরু হয়েছে। এমনকি এরপরেই মর্ডানার ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা। অনুমোদন দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে, রাশিয়ার স্পুটনিক ভি করোনা ভ্যাকসিন দেশের নাগরিকদের জন্য বিতরণ করা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এ দেশে অর্থাৎ ভারতে এখনও পর্যন্ত কোনও ভ্যাকসিন চালু হয়নি। যদিও বিদেশের বেশ কয়েকটি ভ্যাকসিনের সঙ্গে পাল্লা দিয়ে এ দেশেও তৈরি হচ্ছে দুটি ভ্যাকসিন। একটি সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড। আর অন্যটি ভারত বায়োটেকের কোভ্যাকসিন। ইতিমধ্যে হায়দরাবাদের এই সংস্থার তরফ থেকে
জানানো হয়েছে যে, কোভিশিল্ড নিজের ফেজ ওয়ান ট্রায়াল শেষ করেছে। এমনকি সফলতাও পেয়েছে। স্বভাবতই এই খবরে আশ্বস্ত হয়েছে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, এই ভ্যাকসিন প্রয়োগে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নতুন করে গড়ে উঠবে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের সঙ্গে যুক্ত হয়ে ভারত বায়োটেক এই কোভ্যাকসিন তৈরি করছিল। সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে, ট্রায়াল চলাকালীন কিছু সমস্যা দেখা দিয়েছিল, যেটি একেবারেই মাইল্ড এবং পরে সেই সমস্যার সমাধানও তারা করতে পেরেছে। এই কোভ্যাকসিন শরীরে অ্যান্টিবডিকে সঠিক মাত্রায় ধরে রাখতে সাহায্য করবে।

অন্যদিকে, সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড বেশ ভাল সাফল্য এনে দিচ্ছে। এই সমস্ত তথ্য এটাই জানান দিচ্ছে যে, হয়তো আগামী বছরের শুরুতেই আমেরিকা ও রাশিয়ার মতো এ দেশেও টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে সেক্ষেত্রে প্রথমে কাদের কাদের প্রাধান্য দেওয়া হবে, সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই যদি ভ্যাকসিন চলে আসে, তবে তার আগে এই কদিনেই সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেল সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026