মলয় দে নদীয়া: বঙ্গোপসাগরের উপরিভাগে উৎপত্তি আমপান উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়া কথা ছিল। খানিকটা যাত্রাপথ বদল করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা দিয়ে নদিয়া মুর্শিদাবাদ বাংলাদেশের দিকে বর্তমান যাত্রাপথ। গতকাল সারা দিন আবহাওয়া খারাপ থাকলেও, সন্ধ্যার পর নদীয়ার পরিস্থিতি হয় ভয়ানক। সমস্ত বৈদ্যুতিক ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় ছবি বা ভিডিও খুব একটা পাওয়া না গেলেও আজ সকালে গৃহহীন শোকার্ত বহু পরিবার।
34 নম্বর জাতীয় সড়ক রানাঘাট, শান্তিপুর, বেশ কয়েক জায়গায় বড় গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল। নবদ্বীপ পোড়ামা তলা মূল মন্দিরের বটগাছ উপরে পড়ে ক্ষতিগ্রস্ত হয় মন্দির সহ একাধিক দোকান । ধানের জমিতেই পাকা ধান কেটে স্তুপ করা রয়েছে নিয়ে যাওয়ার সময় পাননি চাষীরা । পাট চাষীদের মাথায় হাত, বেশিরভাগ কলাবাগান মাটিতে মিশে গেছে ঝড়ের তাণ্ডবে। শান্তিপুর, বগুলা, করিমপুর হাসপাতালে যাওয়ার মূল রাস্তায় গাছ ভেঙে পড়ায় রোগীদের অবস্থা বেহাল। কৃষ্ণনগর শহরতলী এবং ঘূর্ণিতে বৈদ্যুতিক লাইটপোস্ট ভেঙে পড়ায় জনজীবন ব্যাহত। শান্তিপুরে গাছের তলায় চাপা পড়ে একাধিক ঘর, এমব্রয়ডারি কারখানা, জল পরিশোধন প্রকল্প। শান্তিপুরের নিকারি পাড়ায় গাছ ভেঙে ঘরের সমস্ত আসবাবপত্র, শোবার খাট সম্পূর্ণ চাপা পড়ে।
এখনো পর্যন্ত কোনো নিহতের খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন শান্তিপুরের তিনজন। শেষ হয়ে গেছে বহু তাঁত কারখানা। বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ধারকারী এলাকাবাসীর জমায়েতে পারস্পরিক দূরত্ব, মাস্ক, হাত স্যানিটাইজেশন সম্ভব হচ্ছে না বাস্তবে ক্ষেত্রে। সে ক্ষেত্রে দুশ্চিন্তা আরো ভয়ানকআকার ধারণ করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…