প্রবল ঝড়বৃষ্টি থেকে বৃন্দাবনকে রক্ষা করতে কি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ? জেনে নিন অপূর্ব লীলাকাহিনী
শ্রেয়া চ্যাটার্জি – মথুরা-বৃন্দাবন সহ দেশের বিভিন্ন জায়গায় পালিত হয় ‘গোবর্ধন উৎসব’। পুরাণ অনুযায়ী, দীপাবলির পরেরদিন শ্রীকৃষ্ণ তার আঙুলের ডগায় তুলে ধরেছিলেন গোবর্ধন পর্বত কে। ভালো বৃষ্টি হওয়ার আশায় বৃন্দাবনবাসী ইন্দ্রের পুজো করতেন। কিন্তু ইন্দ্রর পুজো করতে এত খরচ, তা মোটেই পছন্দ ছিল না শ্রীকৃষ্ণের।
কৃষ্ণ বলেছিলেন, এত খরচ করে পুজো না করে ছোট ছোট ছেলেমেয়েদের খাওয়ানো যেতে পারে সেই টাকায়। কৃষ্ণের এমন কথা শুনে বৃন্দাবনবাসীরা ইন্দ্রের পুজো বন্ধ করে দেন। যার ফলে ইন্দ্র ভয়ানক রেগে যান। আর বৃন্দাবনে প্রবল বৃষ্টি শুরু করেন। গোটা বৃন্দাবনবাসী বন্যায় ভেসে যেতে থাকে। এরকম পরিস্থিতিতে বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ তার আঙ্গুলের ডগায় গোবর্ধন পাহাড়কে তুলে নিয়ে তার নিচে স্থায়ী দিলেন বৃন্দাবনবাসী এবং গবাদি পশুদের।
আজকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বাংলাদেশ এর সমুদ্র উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে চলেছে ‘আমফান’ নামক এক সুপার সাইক্লোন। এমন বিপদের দিনে উপকূলবর্তী মানুষগুলোর শোচনীয় অবস্থা। একমাত্র ঈশ্বরই পারেন এদেরকে বাঁচাতে। সেদিনের সেই বৃন্দাবনবাসীদের মতো উপকূলবর্তীবাসীরাও আজ মহা সংকটে পড়েছে। প্রকৃতির তান্ডবলীলার কাছে মানুষ বড় অসহায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…