বিনোদন

বিমানবন্দরে স্ত্রীর মুখোশ খুলে দিলেন আমির খান, ভাইরাল হল বিতর্কিত ভিডিও

করোনা পরিস্থিতিতে বারবার মাস্ক পরার জন্য জনগণকে অনুরোধ করছেন কেন্দ্রীয় সরকার ও চিকিৎসকরা। কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে, অনেকেই মাস্ক পরতে অনীহা বোধ করছেন। এবার অভিনেতা আমির খানও (amir khan) এই ভুলটাই করলেন। সম্প্রতি 15 তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও (kiran rao) ছুটি কাটাতে গেলেন। তাঁদের সঙ্গে গেলেন তাঁদের ছেলে-মেয়ে আজাদ, ইরা ও জুনেইদ। এছাড়া ছিলেন আমিরের ভাগ্নে অভিনেতা ইমরান খান ও তাঁর মেয়ে।

আমির খান ও তাঁর পরিবার মুম্বই বিমানবন্দরে পৌঁছলে মিডিয়া ঘিরে ধরে তাঁদের।  আমির ও কিরণের 15 তম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মিডিয়া তাঁদের ছবি তুলতে চায়। এইসময় আমির ছবি তোলার জন্য নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে দেন। এরপর তিনি কিরণের সঙ্গে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে পোজ দেন।  সবাইকে অবাক করে দিয়ে আমির নিজে হাতে কিরণের মুখ থেকে মাস্ক সরিয়ে দেন। এই ঘটনায় কিরণও কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন।  ছবি তোলা হয়ে গেলে দ্রুত মুখে মাস্ক পরে নেন কিরণ।

এই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। সেলিব্রিটিরা সমাজের জন্য সঠিক বার্তা বহন করেন। সমস্ত সেলিব্রিটিরা এই মুহূর্তে মাস্ক পরার জন্য প্রচার করছেন। অথচ এই পরিস্থিতিতে আমির খান ছবি তোলার জন্য মুখ থেকে মাস্ক সরিয়ে দিচ্ছেন।  নেটিজেনরা জানিয়েছেন, তাঁরা আমিরের কাছ থেকে এই রকম দায়িত্বজ্ঞানহীনতা আশা করেননি। অথচ একসময় আমির খান টেলিভিশনের পর্দায় সঞ্চালনা করতেন ‘সত্যমেব জয়তে’। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সামাজিক সমস্যার কথা তুলে ধরতেন আমির। আমিরকে নিয়ে বিতর্ক শুরু হলেও আমিরের কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026