বিনোদন

কৃষ্ণনাম গেয়ে ফ্যানেদের মন জিতে নিলেন ‘কৃষ্ণকলি’র নিখিল, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

অভিনেতা নীল ভট্টাচার্য (neel bhattacharya) সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ।  প্রায়ই তিনি তাঁর প্রেমিকা তৃণা সাহার সঙ্গে খুনসুটির ভিডিও শেয়ার করেন। কিছুদিন আগেই একটি মজার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীল যেখানে তিনি আইসক্রিম খাচ্ছেন। হঠাৎ তাঁর পাশে এসে বসেন তাঁর হবু বউ তৃণা। নীলকে তৃণা ‘আই লাভ ইউ’ বলেন। কিন্তু নীল  বলেন, তিনি অন্য কাউকে ভালোবাসেন।  এই কথায় তৃণা চটে গেলে নীল তখন বলেন, তৃণার হাসি তাঁর বেশি পছন্দের।  তবে সম্প্রতি ইন্সটাগ্রামে নীলের ডান্স ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে।  ‘কৃষ্ণকলি’র শুটিং-এর সেটে নীল বলিউড ফিল্ম ‘ভুলভুলাইয়া’র জনপ্রিয় গান ‘হরে কৃষ্ণ হরে রাম’-এর সঙ্গে তুমুল নেচেছেন।  তাঁর সাথে নেচেছেন ‘কৃষ্ণকলি’র অন্যান্য কলাকুশলীরাও। নীলের ডান্স ভিডিওর ভিউয়ারস এই মুহূর্তে একানব্বই হাজার ছাড়িয়ে গিয়েছে।

একটি সাক্ষাৎকারে নীল ও তৃণা জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা।  2021 সালের 4 ঠা  ফেব্রুয়ারি সিটি ক্লাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে।  তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন।  কিন্তু নীল ও তৃণার রিসেপশনের দিনে পুরুলিয়ার বিলাসবহুল রিসর্টে এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে  টেলিটাউনের আরেক জনপ্রিয় জুটি রুদ্রজিৎ ও প্রমিতার। ফলে মিডিয়া হাইপ দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে দুই জুটির ক্ষেত্রেই। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে।  নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ।  তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।

গত দশ বছর ধরে তৃণা ও নীল সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাঁরা তাঁদের দিওয়ালি স্পেশ‍্যাল ফটোশুট-এর ছবি শেয়ার করেছেন  করলেন ইন্সটাগ্রামে।  তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।  এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি।  নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে।  নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন।  তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন।

পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা।  এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম  ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন।  তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে।  কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন।  নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন।  কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য।  তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে!  এবার সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তৃণা।  আপাতত নেটিজেনরা অপেক্ষা করছেন ফেব্রুয়ারি মাসে তৃণাকে বধূবেশে দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026