রাজ্যপালের সঙ্গে বৈঠক নিয়ে কোনো রকম জল্পনা করতে হবে না আপনাদের, এটা স্রেফ একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। রাজ্যপালের সঙ্গে দু ঘণ্টা বৈঠক সেরে মিডিয়াকে এরকমই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজভবন থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমকে সৌরভ বলেছেন,” গত জুলাই মাস নাগাদ বাংলায় এলেও এখনো পর্যন্ত ইডেন গার্ডেন্স একবারের জন্যেও দেখেননি রাজ্যপাল। আমাকে তিনি এই কথা বলেছিলেন। এই কারণেই আমি সেখানে গিয়েছিলাম। এখন তো প্র্যাকটিস চলছে। তাই আগামী সপ্তাহে উনাকে আমি ইডেন গার্ডেন্স ঘুরিয়ে দেখাবো। এই নিয়ে কোন জল্পনা তৈরি করবেন না।” তিনি আরো বলেন, রবিবার রাজ্যপালের সঙ্গে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কোন জল্পনা প্রয়োজন নেই।
সৌরভ গাঙ্গুলী রাজভবন থেকে বেরিয়ে যাবার পর জগদীপ ধনকর একটি টুইট করেন। সেখানে তিনি লিখেছেন,” আজ বিকেল সাড়ে ৪ টে নাগাদ রাজভবনে দাদার সাথে নানা বিষয় নিয়ে কথা হল। ১৮৬৪ সালে দেশের প্রাচীনতম ক্রিকেট মাঠ ইডেন গার্ডেন্স তৈরি হয়েছিল। সেখানে যাওয়ার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ আমি গ্রহণ করেছি।”
সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি কর্মসূচিতে যোগ দিতে চলেছেন সৌরভ গাঙ্গুলী। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। তবে তার আগে রাজ্যপালের সঙ্গে এই বিশেষ ‘ সৌজন্য সাক্ষাৎ ‘ নিয়ে বেশ সরগরম রয়েছে রাজ্য রাজনীতি।
২১ বিধানসভার আগে একেবারে কোমর বেঁধে মাঠে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বর্তমানে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তার রসায়ন নিয়ে বঙ্গ রাজনীতি বেশ সরগরম রয়েছে। তারই মধ্যে সমস্ত জল্পনাকে আরো উস্কে দিয়ে রাজভবনে গিয়ে পৌঁছান সৌরভ। তবে কি কারণে এই সাক্ষাৎ, সেই নিয়ে সৌরভ কিছু বলেননি। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তা নিয়ে বর্তমানে মশগুল আছেন রাজনৈতিকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…