পলিটিক্স

জয় শ্রীরাম স্লোগানে সমস্যা? তাহলে জয় বাংলা স্লোগান নিয়ে কী বলবেন? মমতাকে খোঁচা মালব্যর

ভিক্টোরিয়াতে অনুষ্ঠিত নেতাজির (Netaji Subhash Chandra Bose) জন্ম জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতে দেওয়া হলো জয় শ্রীরাম স্লোগান। সেই স্লোগান এর প্রতিবাদ করে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন জয় হিন্দ এবং জয় বাংলা বলে। আর এবারে মুখ্যমন্ত্রীর জয় বাংলা স্লোগান কে হাতিয়ার করে আক্রমণ করলেন ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পিসি বলে সম্বোধন করে অমিত এদিন লিখলেন, গতকাল পিসি শ্লোগান তুলেছিলেন জয় বাংলা। তিনি কি জানেন না যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান ছিল জয় বাংলা স্লোগান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মূলত ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আর এখানে জয় বাংলা শ্লোগান ব্যবহার করে মুখ্যমন্ত্রী কার থেকে স্বাধীনতা চাইছেন?

অমিতের দাবি , মমতা ব্যানার্জি কালকে অনুষ্ঠানে তার সাম্প্রদায়িক রাজনীতির কথা তুলে ধরলেন। কেন এ ধরনের কথা বললেন তিনি সেই প্রসঙ্গে তিনি বক্তব্য রেখেছেন,” প্রধানমন্ত্রী যখন মঞ্চে হাজির হয়েছিলেন তখন স্লোগান দেওয়া হয়েছিল। অন্যদিকেমমতা ব্যানার্জি যখন বক্তৃতার সময় মঞ্চে উঠলেন তখন তার জন্য স্লোগান দেওয়া হল। রাজ্য সরকারের অনুষ্ঠানে তিনি মুসলিমদের ধর্ম গ্রন্থ কলমা পড়তে পারেন, কিন্তু যখন জয় শ্রীরাম স্লোগান ব্যবহার করা হবে তখন সমস্যা। এছাড়াও তিনি এদিন একটি ভিডিও শেয়ার করেছেন যাতে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি একটি সরকারি অনুষ্ঠানে মুসলিমদের কিছু ধর্মীয় শব্দবন্ধ ব্যবহার করছেন। আর এই নিয়ে মমতা কে বিধতে ছাড়েনি অন্যান্যরা।

যে অনুষ্ঠানে বন্দেমাতরম, ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে মমতা ব্যানার্জির বক্তব্য রাখলেন না। এর মধ্যে কোন স্লোগানে অপমানিত হলেন তিনি? ভারতীয় আধ্যাত্বিক চেতনার মূল হলেন ভগবান রাম। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোন অসুবিধা রয়েছে? এই প্রশ্নের উত্তর মমতা নিজে দিক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026