রাজ্য

কাঁটাতে হবে জোটের জট, সোমবার আবার বৈঠক বাম-কংগ্রেসের

সোমবার তথা কাল আবার হবে বৈঠক। আসনরফা নিয়ে আলোচনা করতে বসছেন জোট শিবিরের নেতারা। তবে বৈঠকে থাকছেন না প্রদেশের সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। এই বৈঠকের থেকে কোন শিবিরের হাতে কত আসন থাকবে তা চূড়ান্ত হওয়ার কথা।

আগের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ৯২ টি আসন ছেড়ে দিয়েছিল লাল শিবির। এইবার আগের বৈঠকে প্রদেশের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুরুতেই ১৩০ টি আসন দাবি করেন। সেই কারণে অনেকটাই অস্বস্তিত্ব পড়ে বাম নেতৃত্ব। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। কোনও মতে পরিস্থিতি সামাল দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু(Biman Basu)। এই বিষয়ে পরে আলোচনা হবে বলে জানান তিনি। অন্যদিকে, আসন ভাগ নিয়ে কংগ্রেসের সাথে গোল বেঁধেছে বাম শরিকদের। কংগ্রেসের যে নির্বাচন কমিটি গঠন হয়েছে চার সহস্যের সেই কমিটির অন্যতম বিধায়ক নেপাল মাহাতো জানিয়ে দেন পুরুলিয়ায় ফ্রন্ট শরিক ফরওয়ার্ড ব্লককে একটি আসন ছাড়তে নারাজ তারা। সেই কারণে অনেকটাই ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

এই পরিস্থিতিতে সোমবার বৈঠক হবে। আগেই ঠিক হয়েছে কে কোন জেলায় কটি আসনে লড়তে চায় সেই তালিকা তৈরি করে নিয়ে আসবে। তারপর আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আসন ধরে ধরে আলোচনা হবে বলে জোট সূত্রে খবর। এই বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে ফের ২৮ তারিখে বৈঠকে বসবে দুই শিবির। সূত্রের খবর, কংগ্রেসকে আসন ছাড়ার ব্যপারে অনেকটাই নমনীয় বামেরা । ১১০টি পর্যন্ত আসন ছাড়তে রাজি আছেন তাঁরা।

অন্যদিকে, বৈঠকে বসে অধীর বাবু যতই কথা বলুন না কেন, তার ওপর চাপ রয়েছে হাইকমান্ডের। ৩০ জানুয়ারির মধ্যে বামেদের সঙ্গে আসনরফা চূড়ান্ত করতে হবে বলে প্রদেশ নেতৃত্বকে নির্দেশ দিয়েছে হাইকমান্ড। আসনরফা করতে গিয়ে যদি কোনও জটিলতা তৈরি হয়, তাহলে হাইকমান্ড বাম শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে জটিলতা কাটাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026