বিজেপি আইটি সেলের প্রধান ছিলেন তিনি। সেখান থেকেই হয়ে গেলেন কেন্দ্রের সহ-পর্যবেক্ষক। ২১ এর ভোটের আগে মালব্যের এমন ‘পদোন্নতি’ তে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। তাদের মতে এইবার প্রশান্ত কিশোরের সাথে সরাসরি লড়াই করবেন বিজেপির মালব্যকে।
এখন স্লোগান থেকে তৈরি হয়েছে ছড়া। সেই ছড়ায় লেখা- ভোটের আগে দেওয়ালে চলে লড়াই রাজনীতির। ফোর জির যুগে ভার্চুয়াল এখন দেওয়াল। কোভিডযুগে তো ফেসবুক আর টুইটারে অলে প্রচার। ভার্চুয়াল-যুদ্ধে বিজেপি এখন আইটি সেল ‘ভারতপ্রসিদ্ধ’। আইটি সেলের প্রধান ছিলেন অমিত মালব্য। নানা অভিযোগও রয়েছে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। নিমেষের মধ্যে নাকি ভুয়ো খবর ছড়িয়ে দেন তারা। এমনটাই অভিযোগ করেছেন বিরোধীরা। আর তারপরই তা ঘোরে সোশ্যাল মিডিয়ার হাজার হাজার গ্রুপে।
আগে তথ্যপ্রযুক্তির দিকে একাই গল দিত বিজেপি। কিন্তু এখন সেই ক্ষেত্রে অনেকটা এগিয়েছে বিরোধীরাও। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরকে টক্কর দিচ্ছে তৃণমূল। তবে এইবার কি কাঁটা দিইয়ে কাঁটা তুলতে চাইছে বিজেপি? এমন প্রশ্নই উঠেছে বিশেষজ্ঞদের মনে। তবে কি প্রশান্তকে সামলাতেই মালব্য? তবে এর আগে বিহারের ভোটেও ছিল মালব্যের বড় ভূমিকা। অন্যদিকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও জানেন তিনি। তার ওপর অনেকটাই বিশ্বাস রাখছে বিজেপি নেতৃত্ব।
অমিত মালব্য-এর বিষয়ে অজানা নন প্রশান্ত কিশোরও। তিনিও নিজের জায়গা ছাড়তে নারাজ। ফলে যুদ্ধ আরও অনেকটা জটিল এবং কঠিন হতে চলেছে শাসক শিবিরের জন্য বলে মনে করছেন অনেকেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…