রাজ্য

মালব্য আসার পরেই প্রশান্তকে আঘাত, ‘ভাড়াটে সৈন্য’ বলে কটাক্ষ দিলীপের

গতকাল পশ্চিমবঙ্গে এসেছেন অমিত মালব্য। ঠিক তারপর দিনই প্রশান্ত কিশোরকে উদ্দেশ্য করে তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজ তথা মঙ্গলবার তৃণমূলের কৌশল নির্ধারণকারী প্রশান্ত কিশোরকে ভাড়াটে সৈনিক বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে পালটা উত্তরে অমিত মালব্যের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সাংসদ সৌগত রায়কে।

এইদিন নিউটাউনের ইকোপার্কে ভ্রমণ করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এর পরেই সাংবাদিক দের সাথে কথা বলেন তিনি। এইদিন অমিত মালব্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে দিলীপবাবু বলেন,” তথ্য প্রযুক্তির দিকে আরও জোর দিচ্ছে দল। সোশ্যাল মিডিয়ায় চিরকালই এগিয়ে আমরা। তবে আরও আধুনিক করা হচ্ছে, অনেক আধুনিক প্রযুক্তি আসছে। মানুষের কাছে পৌঁছাতে যা যা দরকার সবটাই আমরা করতে চলেছি। তাই জন্যই আইটি সেলের প্রধানকে এখানে আনা হয়েছে। এছাড়া অন্যদিকে প্রস্তুতি রয়েছে নির্বাচনেরও। সেদিকেও এগিয়ে চলেছি আমরা। তারপরই শুরু হবে পর্যালোচনা সাংবিধানিক বৈঠক।”

তারপরই প্রশান্ত কিশোরের কথা তুলে তিনি বলেন,”পিকে কি বাংলার সবটাই জেনে গিয়েছেন। না কি? টাকা দিয়ে আমরা সৈন্য আনিনা। আমাদের কর্মীরা রক্ত জল করে নিজের দলের হয়ে কাজ করছেন। আমাদের আবার ভাড়াটিয়া সৈন্যের দরকার হয়না।”

তবে কেবল দিলীপই নন, অন্যদিকে নিজের মন্তব্য রেখেছেন সাংসদ অধ্যাপক সৌগত রায়ও। এইদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন,”আমিত মালব্য তো কোনদিন নিজে নির্বাচনেই দাঁড়াননি। আর জেতেননি ও। তাই তিনি কি করবেন কোথায় তা নিয়ে আমরা কেন মাথা ঘামাবো?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026