বিনোদন

‘বজরঙ্গী ভাইজান’-এর ছোট্ট মুন্নি এখন কেমন দেখতে? দেখুন ছবিতে

২০১৫, তখন মাত্র সাত বছর বয়স মুন্নির। দেখতে দেখতে মুন্নি বেশ অনেক বড় হয়ে গেছে। মিষ্টি মেয়টা একটা সময় সকল দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। একদম প্রথম ধাপেই সালমান-কারিনার সান্নিধ্যে বলিউডে প্রবেশ করে। তাঁর ‘বজরঙ্গী ভাইজান’ হিট হয়। সেই বাচ্চা মুন্নি মন কেড়ে নেয় গোটা দেশের মানুষের। ২০১৫ সালে বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে ৫ বছর। এখন মুন্নি ওরফে হারশালি মালহোত্রা ১২ তে পা দিয়েছে। কেমন দেখতে হল মুন্নিকে?

লাল চুড়িদার, খোলা লম্বা চুলে মুন্নিকে দেখে কে বলবে ওঁর বয়স ১২! মেয়েরা এমনিতেই ছেলেদের থেকে একটু তাড়াতাড়ি বাড়ে, তাই মুন্নিও এই পাঁচ বছরে অনেকটা বড় হয়ে গেছে। বর্তমানে সেভেন স্কয়ার একাডেমীতে পড়াশোনা করছেন মুন্নি। খোলা চুলে হাসি মুখে রঙ্গোলী দিচ্ছে হারশালি, দীপাবলিতে প্রদীপ ধরিয়ে আলোর উৎসব সেলিব্রেট করার ছবি নিজেই ইন্সটাগ্রামে পোস্ট করেন।

ভাই দুজের ছবিও শেয়ার করেছেন খুদে অভিনেত্রী। হারশালি বজরঙ্গী ভাইজান ছাড়াও বিভিন্ন হিন্দি ধারাবাহিকে ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন। তাঁকে দেখা গিয়েছে এইচডিএফসি ব্যাংক এবং হরলিক্স এর বিজ্ঞাপনে।

কবুল হ্যায় (২০১৪), লট আও তৃষা (২০১৪) হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে মুন্নিকে অভিনয় করতে।

যত দিন যাচ্ছে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছেন মুন্নি। তাঁর এমন ছবি দেখে অনেকে পুরনো মুন্নিকে মনে করছেন। কেমন যেন চোখের নিমিষে বড় হয়ে গেল হারশালি/ হর্ষালী। বজরঙ্গী ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশু শিল্পীর পুরস্কার পায় এই খুদে শিল্পী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026